Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাষ্ট্রপতির নৈশভোজ বয়কট ভূপেশ বাঘেল-সিদ্দারামাইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  জি-২০ সম্মেলনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। দুজনেই রাষ্ট্রপতি ভবনকে নৈশভোজে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের বাকি দুই মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও সুখবিন্দর সিং সুকুও নৈশভোজ বয়কট করতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রন না জানানোর প্রতিবাদেই রাষ্ট্রপতির নৈশভোজে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ছত্তিশগড় ও কর্নাটকের মুখ্যমন্ত্রী।

যদিও ‘ইন্ডিয়া’ জোটের শরিক বাকি মুখ্যমন্ত্রীরা নৈশভোজে যোগ দিচ্ছেন। রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে যোগ দিতে শুক্রবার সন্ধেয় রাজধানীতে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে পৌঁছে গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও পৌঁছচ্ছেন। তাছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানও নৈশভোজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে, পূর্ণমন্ত্রীর সমতুল পদ হওয়া সত্বে্ও নৈশভোজে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস-শিবসেনা-সহ একাধিক বিরোধী দল। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এদিন সকালেই এক টুইটে কটাক্ষ ছুড়ে দিয়ে লিখেছেন, ‘ভারতে যে গণতন্ত্র নেই, ফের একবার তা প্রমাণ হল। অন্য কোনও গণতান্ত্রিক দেশে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত নৈশভোজে বিরোধী দলের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, এটা ভাবাই যায় না।’ শিবসেনা (উদ্ধব) মুখপাত্র সঞ্জয় রাউত এক ধাপ এগিয়ে বলেছেন, ‘দেশে মোদি সরকারের নেতৃত্বে স্বৈরতন্ত্র চলছে। তাইও বৃহত্তম বিরোধী দলের নেতাকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি।’

জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, ‘নেওয়া যাবে না ব্যবস্থা’ জানাল হাইকোর্ট

হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কর্নাটকের কংগ্রেস সরকার

ভোটমুখী ছত্তিশগড়ে গোষ্ঠীদ্বন্ধ থামাতে বাঘেল বিরোধীকে উপমুখ্যমন্ত্রী পদে বসাল কংগ্রেস

‘অন্নভাগ্য’ যোজনা চালুতে কর্নাটককে চাল দিতে নারাজ ‘বিজেপি বান্ধব’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00