Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার ‘আইটেম নম্বরে’ অঙ্কুশ হাজরা, কোন ছবিতে তাঁকে দেখা যাবে এরূপে?

এক জন অভিনেতার নামের শেষে স্টার, সুপারস্টার, হিরোর তকমা থাকতেই পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে একঝাঁক বাংলা সিনেমা। যার মধ্যে আছে, ‘রক্তবীজ’, ‘বাঘাযাতীন’, ‘দশম অবতার’, ‘জঙ্গলে মিতিন মাসি’। সবকটি ছবিতেই মুখ্য ভূমিকায় থাকবেন টলিউডের সব প্রথম সারির তারকারা। তবে পুজোতে জিতের তেমন ছবি রিলিজ হয়না। বাকি থাকে অঙ্কুশ হাজরা। হ্যাঁ, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। এবার পুজোতে তিনি নিজের স্টাইলে হাজির হচ্ছেন। শনিবার মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’-এর আইটেম গান ‘গোবিন্দ দাঁত মাজে না’। এই ছবিতে নায়িকার ভূমিকায় থাকবেন মিমি চক্রবর্তী, এবং নায়কের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়। এর আগে মিমির সঙ্গে অঙ্কুশকে জুটিতে আগেও দেখেছেন দর্শক। তবে এবার মিমির ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ককে।

গানটি রিলিজ হতেই চমকে গিয়েছেন সবাই। তবে বিশেষ গানের দৃশ্যে অভিনয় করতে কেন রাজি হলেন অঙ্কুশ? এ প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেছেন, “এক জন অভিনেতার নামের শেষে স্টার, সুপারস্টার, হিরোর তকমা থাকতেই পারে। কিন্তু দিনের শেষে আমাদের কাজ মনোরঞ্জন করা। আগে কখনও আমি নন্দিতাদি, শিবুদার (শিবপ্রসাদ) সঙ্গে কাজ করিনি। ইচ্ছা ছিল অনেক দিনই। তাই আমায় প্রস্তাব দিতেই রাজি হয়ে যাই। এ ভাবেই তো আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।” বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এ সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অঙ্কুশ। তাঁর উপস্থাপনয় এই শোয়ের ইউএসপি তুঙ্গে। তবে খুব শীঘ্রই এই শো শেষ হয়ে শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি। এদিকে অভিনয়ের পাশাপাশি অঙ্কুশ এখন নতুন উদ্যোগেও মনোযোগী।

প্রযোজনা সংস্থা খুলেছেন নায়ক। তবে প্রথমে প্রযোজনার জন্যে একটু সমস্যার সম্মুখীনও হলেও এখন বিপদ মুক্ত তিনি। তবে আগামী দিনে নিজের সংস্থার ব্যানারে ছবি তৈরির দিকেই বেশি মনযোগ দেবেন তিনি। এদিকে সদ্য শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ‘অসুখ বিসুখ’ ছবির কাজ। তাছাড়াও মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘কুরবান’।

হঠাৎ ‘মির্জা’ মুক্তি পিছিয়ে দিলেন, অক্ষয় না অজয়, কাকে ভয় পেলেন অঙ্কুশ?

গুরুতর অসুস্থ অঙ্কুশ, হাসপাতালে ভর্তি, হল অস্ত্রোপচার

বছর শুরুতেই বিপত্তি! পায়ে চোট নিয়ে বিছানায় শয্যাশায়ী অঙ্কুশ, বিরক্ত ঐন্দ্রিলা

‘চারিদিকে এত দুর্নীতি….!’, নাম না করেই বনিকে কটাক্ষ অঙ্কুশের

নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় সুখবর, বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

মতের মিল না হওয়ায় ‘মির্জা’-র শ্যুটিং আপাতত স্থগিত রাখলেন অঙ্কুশ

স্কুটিতে রাতের শহর ভ্রমন তারকা যুগলের

ফাঁস হল অঙ্কুশের নতুন লুক, দেখে চেনার উপায় নেই অভিনেতাকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00