Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল ৪টে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৩০ মিনিট পরেই শুরু হবে গণনা।  মালদ্বীপের প্রধান দুই দল সহ পাঁচটি রাজনৈতিক দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশগ্রহণ করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট  ইব্রাহিম মহম্মদ সলিহ, সংসদের স্পিকার মহম্মদ নাশিদ, মালদ্বীপ ন্যাশনাল পার্টির (এমএনপি) চেয়ারপার্সন মহম্মদ নাজিম, পিপিএম এন্ড পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা ড. মোহাম্মদ মুইজু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির, আহমেদ ফারিস মামুন এবং হাসান জামিল নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিক বলেন, নির্বাচনে কোনো একক প্রার্থী শতকরা ৫০ ভাগের কম ভোট পেলে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় নির্বাচনের দিন থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে।ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদী।

মালদ্বীপের ভোটারের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৪০৮ জন, নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৩৪৭ জন। এবারের নির্বাচনের জন্য মালদ্বীপ ও ভিন্ন পাঁচটি দেশে মোট ৫৭৪টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

ইজরায়েলি পর্যটকদের জন্য দরজা বন্ধ করল মলদ্বীপ

ফের বিপাকে মালদ্বীপের প্রেসিডেন্ট

উত্তাপ বাড়ছে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে, কিন্তু কেন

নির্বাচনে হারল ভারত-বিদ্বেষী মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দল

ভারত মহাসাগরে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা

মালদ্বীপে বিধ্বংসী আগুনে হত এক বাংলাদেশি ও ভারতীয়-সহ ১১

ক্ষেপণাস্ত্র কর্মসূচির সুলুকসন্ধানে ভারত মহাসাগরে চিনা গুপ্তচর জাহাজ, পাল্টা নজরদারি প্রতিরক্ষা মন্ত্রকের  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00