Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৯ বছর পর পর্দায় অক্ষয়-রবিনা, প্রকাশ্যে ‘ওয়েলকাম ৩’-এর প্রোমো

রাহুল দেব এবং গায়ক-ভাই দলের মেহেন্দি এবং মিকা সিং। ছবিটি ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই গুজব উঠেছিল প্রায় ১৯ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও অভিনেত্রী রবিনা ট্যান্ডন। অভিমান ভুলে তাঁদের একসঙ্গে পর্দায় দেখার জন্যে ভক্তদেরও উন্মাদনার শেষ নেই। অবশেষে সেই গুজবে পড়ল শিলমোহর। শনিবার অক্ষয়ের ৫৬ তম জন্মদিনে প্রকাশিত হল অভিনেতার আসন্ন ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম 3’ এর টিজার, ছবির নতুন নাম দেওয়া হয়েছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

সেখানেই একই পর্দায় দেখা গেল অক্ষয় এবং রবিনা উভয়কেই। ছবির প্রোমো শেয়ার করে অভিনেতা জানালেন, ‘আমার জন্মদিনে আমার এবং আপনাদের জন্যে উপহার।’ হাস্যকর এই প্রোমোতে একসঙ্গে দেখা গেল, রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আর্শাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, জনি লিভার-সহ সবাইকে। এছাড়াও রয়েছেন শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক-ভাই দলের মেহেন্দি এবং মিকা সিং। ছবিটি ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। 

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রোমোতে কী দেখা গেল 

পুরো স্টার কাস্ট সৈন্যবাহিনীর ইউনিফর্ম পরে বন্দুক হাতে নিয়ে তিন সারিতে দাঁড়িয়ে ছিলেন। সবাই সিগনেচার ওয়েলকাম টিউন গাওয়ার চেষ্টা করতে শুরু করেন। এরপর দালের মেহেন্দি এবং মিকা টুনাক টুনাক টুন গেয়ে গানটি নষ্ট করে দেন। এরপর সঞ্জয় দত্ত বলেছেন, “আপনি নিজের গান ঠিকমতো গাইতে পারেন না, কেন অন্যের গান নষ্ট করছেন?” সুনীল শেট্টি এমনকি প্রশ্ন করেছেন, “কে তাঁদের এখানে এনেছে?” অবশেষে আবার তাঁরা গাইতে শুরু করেন। এরপরেই এই ছবির টাইটেল ট্র্যাক গেয়ে ছবির নাম ঘোষণা করেন। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00