Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেখ হাসিনার সঙ্গে নিজস্বী তুললেন বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের ঠাণ্ডা লড়াই চলছে। এমনকি নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনিসের বিরুদ্ধে মামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-সহ একাধিক মার্কিন নোবেলজয়ী। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ বঙ্গবন্ধু কন্যা।

অথচ জি-২০ সম্মেলনে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের লেশমাত্র চোখে পড়ল না। বরং শনিবার সকালে প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে সম্মেলনস্থলে অন্য রকম ছবিই চোখে পড়ল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে এগিয়ে এসে কুশল জিজ্ঞাসা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের সঙ্গে নিজস্বীও তোলেন। দূর থেকে ওই নিজস্বী তোলা উপভোগ করেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন।

জি-২০ সদস্য না হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন শেখ হাসিনা। রাতেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠকে বসেন। যদিও ওই বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনও কথাই হয়নি দুই রাষ্ট্রপ্রধানের। সম্মেলনের এক ফাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রযেছে বঙ্গবন্ধু কন্যার।

বিদায় লগ্নে অনুশোচনায় ভুগছেন জো বাইডেন

বিদায় বেলায় চার ভারতীয় বংশোদ্ভুত-সহ ১৫০০ জনের সাজা কমালেন বাইডেন

রাশিয়ার মাটিতে ইউক্রেনকে হামলার অনুমতি দিলেন বাইডেন

কবে রাজনীতিতে আসছেন? বড় ঘোষণা হাসিনা-পুত্র জয়ের

নতুন শর্ত ছাড়া যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তুত হামাস

ইজরায়েলে ইরানি হামলার আশঙ্কার মধ্যেই নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসলেন বাইডেন

খুলনায় শেখ হাসিনার দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগাল জনতা

হাসিনার ঘুম উড়িয়ে জনগণের পাশে থাকার ঘোষণা সেনা প্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00