Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনথিভুক্ত বর্গাদাররাও সরকারকে ধান বিক্রি করতে পারবে, পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

এবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের অনথিভুক্ত বর্গাদাররাও রাজ্য সরকারের কাছে সরাসরি ধান বিক্রি করতে পারবে। আগামী মাস থেকেই চালু করছে রাজ্য সরকার।

জন্মদিনের সকালে মহাকালেশ্বর মন্দিরে অক্ষয়, সঙ্গী হলেন শিখর ধাওয়ান

তাঁর সঙ্গে আরও ছিলেন তাঁর বোন, ভাগ্নি এবং ছেলে আরভ। ক্রিকেটার শিখর ধাওয়ানকেও অভিনেতার সঙ্গেই দেখা গিয়েছে এবং তাঁর পরিবারও ছিল তাঁর সঙ্গে।

‘বিশ্বজুড়ে বিশ্বাসের সঙ্কট চলছে, একসঙ্গে চলা জরুরি’, বার্তা মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রকোপের পরেই বিশ্বজুড়ে বিশ্বাসের সঙ্কট তৈরি হয়েছে। পারস্পারিক বিশ্বাসের ভিত টলেছে। হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরাতে সবাইকে একসঙ্গে চলতে হবে। শনিবার জি-২০ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের তাবড় নেতাদের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র দিলেন। প্রগতি ময়দানের ‘ভারত মণ্ডপমে’ এদিন থেকে শুরু হয়েছে দুদিনের জি-২০ সম্মেলন। মার্কিন […]

৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো পরিষেবা, স্বস্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো পরিষেবা। সকাল ১১টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনের মেট্রো চালু করা হয়।১১.৩০মিনিট  নাগাদ স্বাভাবিক হয় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। চরম দুর্ভোগের শিকার […]

প্রতিরোধী গোষ্ঠীর হামলায় চার দিনে মায়ানমারের ৫০ সেনা নিহত

নিজস্ব প্রতিনিধিঃ মায়ানমারে চারদিনে নিহত ৫০ জন জান্তা সেনা। জান্তাবিরোধী পিপলস ডিফেন্স গ্রুপ ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলির হামলায় কমপক্ষে ৫০ জন জান্তা নিহত। সাগাইং, ম্যাগওয়ে, মান্দালয় ও তানিনথারি অঞ্চলে এবং চিন, শান, সোম ও কারেন প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন টাউনশিপে সৈন্যদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ ঘটে। নিহত হন পাঁচ […]

‘ইন্ডিয়া’ নয় ‘ভারতের’ প্রতিনিধিত্ব করছেন মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ইন্ডিয়া’ যে অতীত, ‘ভারত’-ই বর্তমান, ফের একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে দেশের যে ‘নামচিত্র’ বা নেমপ্লেট রাখা হয়েছে, তাতে লেখা রয়েছে ‘ভারত’। অর্থা‍ৎ আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদের সামনে দেশের নাম বদলের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী। অর্থা‍ৎ বিশ্ব দরবারে এখন থেকে ‘ইন্ডিয়া’ যে ‘ভারত’ হিসেবেই […]

ইতিহাস গড়ার লক্ষে ‘জওয়ান’, বিশ্বব্যাপী ২০০ কোটি টাকা আয় ছুঁই ছুঁই

প্রথম দিনে এই ছবি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৫০ কোটি। দ্বিতীয় দিনেও ভারত এবং বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত আয় করেছে এই ছবি।

রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে তৈরি ১২৯ কোটি টাকার মুদ্রা

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বে সর্বকালের মূল্যবান মুদ্রা উন্মোচন করা হল। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে সম্মান জানাতে এই মুদ্রা চালু করা হয়েছে। প্রায় ৪ কেজি পরিমাণে সোনা ও ৬৪০০টির বেশি হিরে দিয়ে এই মুদ্রা তৈরি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৯২ কোটি টাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এই মুদ্রা তৈরি করা হয়েছে। ১৬ মাসের পরিশ্রমের […]

হাসিনা চাইলেও মমতার সহমত ছাড়া তিস্তা চুক্তি চান না মোদি

মমতার সহমত ভিন্ন কেন্দ্র সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন করবে না। প্রধানমন্ত্রীর এই অবস্থান উত্তরবঙ্গবাসীর কাছে বড় স্বস্তির বিষয়।

শ্রীলঙ্কার কাছে আজ হারলেই এশিয়া কাপ থেকে ছুটি সাকিবদের

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপের সুপার ফোরে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। দাসুন শানাকাদের কাছে হারলেই এশিয়া কাপ থেকে ছুটি হয়ে যাবে সাকিব আল হাসানদের। ফলে টাইগারদের কাছে আজকের ম্যাচ কার্যত বাঁচা-মারার লড়াই। এর আগে  গ্রুপ লিগে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার হজম করতে হয়েছিল সাকিবদের। […]

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের নিরিখে পেলেকে টপকে গেলেন নেইমার

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ফুটবলের রাজা পেলেকে ছুঁয়েছিলেন নেইমার জুনিয়র। আর শুক্রবার বলিভিয়ার জালে বল জড়িয়ে হলুদ-সবুজ জার্সিতে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী ফুটবল তারকা। ব্রাজিলের জার্সি গায়ে এখনও পর্যন্ত ৭৯টি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২৬ সালের বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে বলিভিয়ার বিরুদ্ধে খেলতে […]

যান্ত্রিক ত্রুটির কারণে ব্যহত মেট্রো পরিষেবা, দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধিঃ যান্ত্রিক গোলযোগের কারণে ফের মেট্রো বিভ্রাট। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে  ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তরকুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছে। মেট্রোরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার […]

গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু

নিজস্ব প্রতিনিধিঃ গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি (তেলেগু দেশম পার্টি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু।  স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাতভর নাটকীয় তদন্তের পর শনিবার সকালে নান্দিয়াল পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে দলের এক মুখপাত্র। পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকে আটক করেছে অন্ধ্র প্রদেশ পুলিশ। চন্দ্রবাবু নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত […]

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছয়শোর গণ্ডি ছাড়িয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কেননা, বহু মানুষের কোনও […]

0:00