Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় সাকিবদের

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল টাইগাররা। এশিয়া কাপে টিঁকে থাকতে গেলে দাসুন শানাকাদের হারাতেই হতো সাকিবদের। প্রয়োজন ছিল ২৫৮ রানের। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া কোনও বাংলাদেশি ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। ২৩৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। শনিবার কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ […]

নৌকা-বাইচ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ , জখম ১২ জন

নিজস্ব প্রতিনিধি,ক্যানিংঃ নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়।ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া(Hatpukuria) এলাকায়। ঘটনায় উভয়পক্ষের অন্তত বারোজন জখম হয়েছেন। আহতদের মধ্যে আফতাবউদ্দিন মোল্লা নামে একজন স্থানীয় পঞ্চায়েত সদস্যও রয়েছেন। সকলকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে(Caning Hospital) নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের ঠাকুরান খালে প্রতিবছরের […]

সালেয়া, মনি,কৃষ্ণাদের হাতের দশভূজা গহনা দুয়ারে সরকার প্রকল্পে

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: গীতা স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের হাতের তৈরি দেবী দুর্গার শোলার কাজের গহনা শোভা পাচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে। বাহবা দিচ্ছে জেলা প্রশাসন।উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট গ্রাম পশ্চিম মেরুদন্ডী ২০১৬ সালে মাত্র পাঁচজনকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করেন শিল্পী কৃষ্ণা পাল। বর্তমানে সেই গোষ্ঠীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। মূলত […]

মোথাবাড়িতে হাঁসুয়া দিয়ে কোপানো হল দম্পতিকে, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাড়ির সীমানা পাঁচিল দেওয়া চাটাই রাস্তার সামনে পড়ে যাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠলো প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার(Mothabari P.S.) রথবাড়ি এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে(Malda Medical College Hospital)। আক্রান্ত গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক […]

তমলুকে দুটি বাসের সংঘর্ষ, আহত ২০ ,আশঙ্কা জনক ২

নিজস্ব প্রতিনিধি,তমলুক: তমলুকের পাইকপাড়িতে দুটি বাসের সংঘর্ষ।আহত ২০, আশঙ্কা জনক ২ । পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মেচেদা গামী পাইকপারি বাস স্টপেজে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হন ২০জন ।আশঙ্কাজনক ২। মেচেদাগামী হলদিয়া গড়বেতা বাস পাইকপারিতে স্টপেজে যাত্রী নামানোর সময় অপর একটি মেচেদাগামী নন্দীগ্রাম – মেচেদা বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন […]

কাপ চাই ভারতের, বিশ্বকাপ দেখে প্রত্যাশা কলকাতার

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ট্রফির জাকজমক অভ্যর্থনার পর এবার সাধারণ মানুষদের কাছে পৌঁছালো ক্রিকেট বিশ্বকাপ ২০২৩এর ট্রফি । সাউথ সিটি মলে আজ থেকে থাকছে বিশ্বকাপ ট্রফি(World Cup Trophy) সাধারণ মানুষের জন্য।দেশের বিভিন্ন শহরে পরিক্রমা সেরে কলকাতায় পৌঁছেছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপ ক্রিকেটের বল গড়াতে আর বাকি মাত্র একমাস। ৫ অক্টোবর শুরু হচ্ছে […]

ইলিশ বোঝাই ট্রলার ডুবল সাগরে

নিজস্ব প্রতিনিধি,নামখানা: ইলিশ বোঝাই ট্রলার ডুবল সাগরে। এক বিদেশি জাহাজ ধাক্কা মারে ইলিশ ভর্তি ট্রলারে। এরপরই গভীর সাগরে ডুবে যায় সেটি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্বুদ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে(Bay Of Bengal)। দুর্ঘটনার পরেই কিছুটা দূরে মাছ ধরতে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ডুবে যাওয়ার ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। […]

সামনের সপ্তাহে উত্তরবঙ্গে আসতে পারেন শাহ

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে দুদিনের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী,১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গে তার সফরে আসার কথা। এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে উত্তরবঙ্গে অমিত শা’হর(Amit Sha) দুদিনের এই বঙ্গ সফর যথেষ্ট রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। সূত্রের খবর অনুযায়ী, […]

বাইডেন-ম্যাক্রোঁদের মহা নৈশভোজের আয়োজনে ২,৫০০ কর্মী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রগতি ময়দানের ভারত মণ্ডপমেই বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাত আটটা থেকে শুরু হয়েছে নৈশভোজ অনুষ্ঠান। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের […]

২৪ ঘন্টায় ডেঙ্গু প্রাণ কাড়ল দমদমের দুই বাসিন্দার

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল পূর্ব কলকাতার বেলেঘাটায়।দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরীর মৃত্যু।মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দুজনের মৃত্যু হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার(DumDum P.S.) এক অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়। আবার এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিল এলাকার এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের […]

ঢাকায় গিয়ে শিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে ঢুঁ মারবেন ম্যাক্রোঁ

রবিবার সন্ধ্যায় ঢাকায় ইন্টারকনটিনেন্টালে হোটেলে মাখোঁর জন্যে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশনার জন্য বিশেষ আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দুরন্ত সামারাবিক্রমা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে সাকিবদের চাই ২৫৮ রান

নিজস্ব প্রতিনিধি: সাদিরা সামারাবিক্রমের ৯৩ রানের দৌলতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। অর্ধ শতরান পেয়েছেন কুশল মেন্ডিজও। এশিয়া কাপে টিঁকে থাকতে হলে সাকিবদের করতে হবে ২৫৮ রান। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও তাসকিন আমেদ তিনটি করে উইকেট নিয়েছেন। শনিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে […]

সাধের ইলিশে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠি নিলামে ক্ষুব্ধ মৎস্যজীবীদের

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, ‘মাছে ভাতে বাঙালি’। আর মাছের নাম উঠলে ইলিশের কথা আসবেই। এবার সেই সাধের ইলিশ নিয়েই নাকি দুর্নীতি। খোকা ইলিশ নিলামে বেনিয়ম করা হয় বলে অভিযোগ। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্রেজারগঞ্জের বাজারে ২৩ সেন্টিমিটারেরও কম দৈর্ঘ্যের খোকা ইলিশ বিক্রি হচ্ছে বলে খবর পান প্রশাসনিক আধিকারিকরা। সেই মতো ওই বাজারে হানা দেন […]

বেহালা, ঠাকুরপুকুরে রাস্তা মেরামতির কাজে অখুশি মেয়র

নিজস্ব প্রতিনিধি: আজকে আমাদের রিভিউ বৈঠক ছিল। শনিবার রিভিউ মিটিং – এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এ কথা জানান। তিনি বলেন,মূলত কাজগুলো খুব দেরি করে হচ্ছে। বিশেষকরে বেহালার দিকে ওয়ার্ড গুলিতে কাজ হচ্ছে তো হচ্ছে। যে সংস্থা গুলি কাজ নিয়েছে। তাদের কাজ করার ক্ষমতায় নেই। আমরা যখনই বৈঠক করছি […]

ইংরেজবাজারে ২টি কার্পেট হাব তৈরির উদ্যোগ রাজ্য সরকারের

মালদা জেলার ইংরেজবাজারে ২টি কার্পেট হাব গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানে কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত পরিযায়ী শ্রমিকেরা কাজ পাবেন।

২০২৬ সালের সম্মেলন আয়োজনের দায়িত্বে আমেরিকা, আপত্তি চিনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের ঠাণ্ডা লড়াই বেঁধেছে। আগামী ২০২৬ সালের সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ওই সিদ্ধান্তেই আপত্তি জানিয়েছে বেজিং। কেন ওয়াশিংটনই রোটেশনালি প্রথমবার জি-২০ সমেলন আয়োজনের দায়িত্ব পাবে, সেই প্রশ্ন তুলেছে। আর এ বিষয়ে চিনের পাশে দাঁড়িয়েছে বন্ধু রাশিয়া। ফলে ২০২৬ সালের জি-২০ […]

৯০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধিঃ ‘নারী তোমার বয়স ৮ হোক বা ৮০, তোমায় উপভোগ করতে ভালোবাসি’। প্রচলিত বাক্যটি যেন বর্তমান সমাজের প্রেক্ষিতে হুবহু মিলে যায়। তেমনই এক ঘটনা প্রকাশ্যে এল। ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত এক ৯০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল ২০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। নির্যাতিতা বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে […]

শপিংমলের ভিতরে অবৈধ জিনিসপত্র বিক্রিকে কেন্দ্র করে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি: শনিবার বিকালে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটলো ধুপগুড়ি ঘোষপাড়া মোড় এলাকায় রিলায়েন্স ট্রেন্ড শপিংমলে(Shopping Mall)। ওই শপিং মলের ভিতরে অবৈধভাবে জিনিসপত্র বিক্রি করার অভিযোগ করেন স্থানীয় ক্রেতারা।ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চালানো হচ্ছে। বিক্রি করা হচ্ছে বিস্কুট থেকে শুরু করে নৃত্য সামগ্রী ব্যবহারকারী জিনিসপত্র। যার কোন বৈধ ম্যানুফ্যাকচার বা এক্সপেরিয়ারি তারিখ নেই। এই […]

প্রকাশিত হল মমতার বাংলার নয়া সরকারি শিক্ষানীতি

এই শিক্ষানীতিতে যেমন জাতীয় শিক্ষানীতির কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে তেমনি রাজ্যের প্রচলিত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোয় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা হাজারের গণ্ডি  ছাড়িয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৬২৯ জন। ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন বলে উদ্ধারকারীদের আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে, সে বিষয়ে আগাম অনুমান করতে পারছেন না উদ্ধারকারীরা।   কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ […]

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি বাড়িয়েছে স্পেন

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে। পশ্চিমা দেশগুলির তোপের মুখে পড়েছে রাশিয়া। আমদানি-রপ্তানির ক্ষেত্রে একাধিক দেশের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে রাশিয়া। তবুও রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি বাড়িয়েছে স্পেন। সমগ্র মিলিয়ে মোট আমদানি কমলেও প্রাকৃতিক গ্যাসের আমদানি ৬৫ শতাংশ বেড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। স্পেনের জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি […]

0:00