Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চন্দ্রযান-৩ এর সাফল্যকে অনন্যভাবে স্মরণীয় করলেন শিল্পী শঙ্কর বাগচী

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে ভারত। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নামলেও ল্যান্ডার বিক্রম কিন্তু নেমেছে গাছের ওপর। অবাক লাগছে? হ্যাঁ এমনটাই ঘটেছে। এবার গাছের পাতার ওপর ল্যান্ডার বিক্রমের ছবি ফুটিয়ে তুললেন শিল্পী তথা শিক্ষক শঙ্কর বাগচী। চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণ প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। তাই অনন্য ভাবনায় অবতরণের মুহূর্তকে স্মরণীয় করে […]

‘রাজ্যপাল সই না করলেও আমাদের কিছু যায় আসে না’, চ্যালেঞ্জ মমতার

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) রাজ্যের রাজ্যপালকেই(Governor) চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ভূ-ভারতে এমন ঘটনা আগে ঘটেছে কিনা সেটা অনেকেই ভেবে বলতে পারছেন না। কিন্তু বাংলার বিধানসভায় এদিন এই ঘটনাই ঘটেছে। রাজভবনের সঙ্গে নবান্নের যে বিরোধ বেঁধেছে তার পরে এদিনের ঘটনা সেই বিরোধকে কার্যত নতুন মাত্রা দিল। এদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য […]

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ পশ্চিমবঙ্গের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিধায়কদের। দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় সবার বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানো হল। যার ফলে পূর্ণ ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ৫১ হাজার টাকা করে, প্রতিমন্ত্রীরা ৫০ হাজার ৯০০ টাকা এবং বিধায়করা ৫০ হাজার টাকা করে বেতন পাবেন। রাজ্যের দরদী মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি বিধায়ক-মন্ত্রীরা। […]

২১ সেপ্টেম্বর শুরু আইএসএল, ২৮ অক্টোবর মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল ফুটবলের মহাযুদ্ধ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ভাগের সূচি। পূর্ব ঘোষণা মতোই ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের ঘরোয়া ফুটবল লিগ। প্রথম ম্যাচেই কোচিতে মুখোমুখি হবে দক্ষিণের দু্ই দল কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপ জয়ী মোহনবাগান প্রথম  মাঠে নামছে ২৩ সেট্টেম্বর। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। ডুরান্ড রানার্স ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান […]

স্নাতক অর্জনের আগে থেকেই কর্মরত সৌরভ-কন্যা, মাস প্রতি তাঁর আয় কত জানেন?

দিন কয়েক আগেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যলয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায়।

চিনের ‘তালিবানি’ শাসন, ফতোয়া জারি পোশাকেও

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি কর্মকর্তাদের অ্যাপল ফোন ও বিদেশি ব্র্যান্ড ব্যবহারে নিষেধাজ্ঞার পরে এবার নয়া ফতোয়া জারি চিনে। ‘চিনা জনগণের অনুভূতিতে আঘাত’ আনবে বলে মনে করা পোশাক নিষিদ্ধ করতে চলেছে চিন। চিনা জনগণের চেতনার জন্য ক্ষতিকর এমন পোশাক, বক্তব্য, আচরণ নিষিদ্ধ করতে আইনও আনতে চলেছে শি জিনপিং এর দেশ। যদিও আইনটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। এই […]

মহাকাশে চাঁদ ও পৃথিবীর একসঙ্গে ছবি পাঠাল সৌরযান আদিত্য এল-১

নিজস্ব প্রতিনিধিঃ সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল-১। গত শনিবার (২ সেপ্টেম্বর) ভারতবাসীর জন্য এক মাহেন্দ্রক্ষণ। এইদিনেই সূর্যের উদ্দেশ্যে সফলভাবে উড়ে যায় ইসরোর আদিত্য এল-১। এবার ছবি তুলে জানান দিল তাঁর গন্তব্যের পথে যেতে সে ঠিক রয়েছে। সূর্যযানটির সমস্ত অংশ সঠিকভাবে রয়েছে। ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, আদিত্য এল-১ প্রথম চাঁদ এবং পৃথিবীর ছবি […]

ছেলেদের সঙ্গে প্রথম জন্মাষ্টমী পালন করলেন ভিগনেশ-নয়নতারা

এমনকী গতকাল জওয়ানের বিশেষ স্ক্রিনিংয়ে সুহানা, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-সহ একাধিক বলিউড তারকার দেখা মিললেও অভিনেত্রীর দেখা মেলে নি।

লিভ ইন পার্টনারকে ছুরিকাঘাত করে খুন করল মহিলা

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি লিভ ইন পার্টনারকে খুনের ঘটনা বহুবার শিরোনামে উঠে এসেছে। প্রতিক্ষেত্রেই দেখা গিয়েছে, নারীকে খুনের অভিযোগে অভিযুক্ত পুরুষ পার্টনার। তবে এবার এক ব্যতিক্রমী ঘটনা সামনে এল। লিভ-ইন পার্টনারকে বুকে ছুরিকাঘাত করে খুন করল মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেঙ্গালুরুর হলিমাভু থানা এলাকায়। জানা গিয়েছে, জাভেদ ও রেণুকা ৩ বছর ধরে লিভ-ইনে ছিলেন। সম্প্রতি অক্ষয় […]

পদ্মা সেতুর উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মা সেতুর ওপর থেকে ছুটল ট্রেন। সেতুতে সড়কপথে যানবাহন আগেই চালু হয়েছে। এবার রেল চলাচলের জন্য ট্রায়াল রান চালু করা হল। বৃহস্পতিবার সকাল ৭.১০ মিনিট নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়া হয়। ১২.১৭ মিনিটে ফরিদপুর ভাঙ্গা স্টেশনে পৌঁছয়। ৮২ কিমি পথ পাড়ি দেয় ট্রেনটি। চলতি বছরের অক্টোবরেই ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা […]

দহি হান্ডি উৎসবে আহতদের জন্য হাসপাতালগুলিতে ১২৫ বেডের ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধিঃ  দহি হান্ডি উৎসবে কোন ‘গোবিন্দ’ আহত হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার স্বার্থে শহরের নাগরিক হাসপাতালে ১২৫টি বেডের ব্যবস্থা করা হয়েছে, জানাল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে বিএমসি জানিয়েছে, ১২৫টি বেডের মধ্যে ১০টি সাইন হাসপাতালে, ৭টি কেইএম হাসপাতালে, ৪টি নায়ার হাসপাতালে এবং শহরতলির বিভিন্ন নাগরিক হাসপাতালে বাকি বেডের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার […]

চাঁদের দেশে পাড়ি দিল জাপানের মহাকাশযান

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে। এবার চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান প্রেরণ করল জাপান। বৃহস্পতিবার ৮.৪২ নাগাদ দক্ষিণ জাপানের তানেগাশিমা থেকে H2-A মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এটি ৪-৬ মাসের মধ্যে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে বলেই আশা দেশটির। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগে তিনবার স্থগিত হয় এই চন্দ্র মিশন। এই মহাকাশযানে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন […]

গিরীশ পার্ক স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, বিঘ্ন মেট্রো চলাচল

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে। সঙ্গে সঙ্গে রুখে দেওয়া হয় মেট্রো। ব্যক্তিকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় চরম দুর্ভোগের শিকার মেট্রো যাত্রীরা। তবে বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৯.৫৫ নাগাদ এই ঘটনার খবর পান তাঁরা। গিরীশ পার্ক […]

0:00