Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দহি হান্ডি উৎসবে আহতদের জন্য হাসপাতালগুলিতে ১২৫ বেডের ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দহি হান্ডি উৎসবে কোন ‘গোবিন্দ’ আহত হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার স্বার্থে শহরের নাগরিক হাসপাতালে ১২৫টি বেডের ব্যবস্থা করা হয়েছে, জানাল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে বিএমসি জানিয়েছে, ১২৫টি বেডের মধ্যে ১০টি সাইন হাসপাতালে, ৭টি কেইএম হাসপাতালে, ৪টি নায়ার হাসপাতালে এবং শহরতলির বিভিন্ন নাগরিক হাসপাতালে বাকি বেডের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী উপলক্ষ্যে দহি হান্ডি উৎসব পালিত হবে। এই উৎসব পালনের সময় দল বেঁধে একজনের অপর আরেকজন উঠে মানব পিরামিড তৈরি করে দই-এর হাঁড়ি ভাঙে। যারা এই কার্যকলাপে অংশ নেয় তাঁদের ‘গোবিন্দ’ বলা হয়।হাঁড়ি অনেকটা উঁচুতে থাকায় আহত হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হয়। দহি হান্ডি অনুষ্ঠানের কিছু সংগঠক যারা মাটির হাঁড়ি ভাঙতে সক্ষম হবেন তাঁদের নগদ পুরস্কারের ব্যবস্থা থাকে।   

নাগরিক সংস্থার মতে, হাসপাতালগুলিতে আহত গোবিন্দদের চিকিৎসার জন্য তিনটি শিফটে স্বাস্থ্য কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। ইনজেকশন, ওষুধ এবং অস্ত্রোপচারের উপকরণ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যারা সামান্য আহত হবেন তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00