Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনের ‘তালিবানি’ শাসন, ফতোয়া জারি পোশাকেও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি কর্মকর্তাদের অ্যাপল ফোন ও বিদেশি ব্র্যান্ড ব্যবহারে নিষেধাজ্ঞার পরে এবার নয়া ফতোয়া জারি চিনে। ‘চিনা জনগণের অনুভূতিতে আঘাত’ আনবে বলে মনে করা পোশাক নিষিদ্ধ করতে চলেছে চিন। চিনা জনগণের চেতনার জন্য ক্ষতিকর এমন পোশাক, বক্তব্য, আচরণ নিষিদ্ধ করতে আইনও আনতে চলেছে শি জিনপিং এর দেশ। যদিও আইনটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। এই বছরই খসড়া পাশ হবে।

এমনকি যারা এই আইন লঙ্ঘন করবে তাদের শাস্তি হতে পারে ১৫ দিনের কারাবাস ও জরিমানা প্রায় ৭৯,০০২ টাকা। তবে কিরকম ছবি, পোশাক বা বক্তৃতা চিনের সরকার দ্বারা “আপত্তিকর” তা স্পষ্ট করা হয়নি।

গত বছর সাংহাইয়ের নিকটবর্তী একটি শহর সুঝোতে জনসমক্ষে ঐতিহ্যবাহী জাপানি পোশাক কিমোনো পরার অপরাধে এক মহিলাকে আটক করা হয়। রামধনু সহ শার্ট পরা বা প্রো-LGBTQ+ প্রতীক সহ পতাকা বিতরণকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০১৯ সালে বেইজিং গণতন্ত্রপন্থী বিক্ষোভের সময় হংকংয়ে কালো পোশাক রপ্তানি নিষিদ্ধ করেছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00