Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদ্মা সেতুর উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মা সেতুর ওপর থেকে ছুটল ট্রেন। সেতুতে সড়কপথে যানবাহন আগেই চালু হয়েছে। এবার রেল চলাচলের জন্য ট্রায়াল রান চালু করা হল। বৃহস্পতিবার সকাল ৭.১০ মিনিট নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়া হয়। ১২.১৭ মিনিটে ফরিদপুর ভাঙ্গা স্টেশনে পৌঁছয়। ৮২ কিমি পথ পাড়ি দেয় ট্রেনটি। চলতি বছরের অক্টোবরেই ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেনটি যাবে।  

জানা গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ট্রেন চলাচল। উদ্বোধনের দিন এখনও চূড়ান্ত নয়। ২০১৬ সালে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। ঢাকা থেকে যশোর পর্যন্ত ২০টি আধুনিক স্টেশন করা হচ্ছে।

চীনের অর্থায়নে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) ভিত্তিতে প্রকল্পের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ (সিআরইসি)। প্রকল্পটি বাস্তবায়নে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে ২৬৬ কোটি ৭৯ লাখ ডলার। বাকি অর্থ ব্যয় করছে বাংলাদেশ সরকার।

সব ঠিক থাকলে আগামী বছরের জুন মাসে যশোর পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর সড়ক পথ সাধারণ জনগণের জন্য খুলে দেওয়ার পর থেকে রেলওয়ে বাড়তি গুরুত্ব দেয় মাওয়া-ভাঙ্গা অংশের কাজে। এরপরও ঢাকা থেকে যশোর অংশের কাজ শেষ করতে না পারায় পুরো পথের পরিবর্তে প্রথমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00