Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশজুড়ে শুরু ‘জওয়ান’ উৎসব, হলে হলে ভক্তদের উপচে পড়া ভিড়

চলুন জেনে নেওয়া যাক, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কী বলছেন শাহরুখ অনুরাগীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ। মুক্তি পেল ‘জওয়ান’। জন্মাষ্টমীর পবিত্র ক্ষণে কিং খানকে দেখতে গোটা দেশের হলগুলিতে ভোর ৫ টা থেকেই হলে হলে উপচে পড়া ভিড় চোখে পড়ল। বৃহস্পতিবার ভোরে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ছবি দেখা মাত্রই ইন্টারনেটে ভরে গিয়েছে রিভিউ। সবার সবার মুখে মুখে একটাই কথা, বিনোদনের বাপ শাহরুখ খান। এই ছবির মাধ্যমেই দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথমবার হাত মেলালেন বাদশা। সঙ্গে দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে তাঁর রসায়ন দেখার উন্মাদনা প্রতিটি পরতে পরতে দর্শকদের মধ্যে অব্যাহত। চলুন জেনে নেওয়া যাক, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কী বলছেন শাহরুখ অনুরাগীরা? প্রথমে শুরু করি মুম্বই থেকে। যেখানে ভোরের প্রথম শোই হাউসফুল।

ভক্তরা ছবি দেখতে রাস্তায় মিছিলে যোগ দিয়েছিলেন, সঙ্গে রেখেছিলেন দহি হান্ডির টুইস্ট। হলের বাইরেই মানব পিরামিড বানিয়ে শাহরুখের কাটআউটের সামনেই দহি হান্ডি উদযাপন করেন ভক্তরা। ভোর পাঁচটা থেকেই ‘উই লাভ শাহরুখ’ স্লোগান দিয়ে শুরু হয়েছিল মিছিল। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং কিং খানও। সোশ্যাল মিডিয়ায় ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদযাপন করার জন্য বেরিয়ে পড়েছি। কিংকে বড় পর্দায় স্বাগত’। অন্যদিকে ভক্তদের রিভিউ, ‘এর আগে কখনও এমন ছবি দেখিনি তাঁরা শাহরুখের।

বলিউডের সবচেয়ে বড় হিট হতে পারে এটা। কেউ কেউ বলেছেন, ‘এখনও পর্যন্ত যা দেখলাম, এটি একই সঙ্গে বিশেষ ঘরানার দর্শকদেরও ভালো লাগবে। কারও মতে, ‘দক্ষিণ ভারতের ছবির স্টাইলের সঙ্গে শাহরুখ খানের নিজের স্টাইল মিলেমিশে পর্দায় এমন একটা ম্যাজিক তৈরি করেছে, যা সহজে ভোলার নয়।’ ভারতের নানা প্রান্তে আপাতত দাপিয়ে বেড়াচ্ছে জওয়ান। এদিকে কলকাতার মাল্টিপ্লেক্স গুলিতে ভোর থেকেই ভক্তদের লাইন চোখে পড়ার মতো ছিল। বৃষ্টি ভেজা রাস্তায়, ভোরের আলো তখন ফোটেনি, হলের বাইরে জওয়ান টিকিট সংগ্রহের ভিড় ছিল মাত্রাতিরিক্ত। পাঠানের পর প্রায় ২২৫ পেরিয়ে জওয়ানের রিলিজ হল। একেবারে ভরপুর উন্মাদনা নিয়ে অনুরাগীদের দেখা মিলল নিউটাউনের হলগুলিতে। হলের বাইরে দাঁড়ানো ভক্তদের মধ্যে মধ্যে কেউ কেউ বললেন, জওয়ানের প্রথম শো দেখার পরিকল্পনা অনেকদিনের।

তবে মাঝ রাতে শো হলে আরও ভালো হতো। আবার কেউ কেউ বলেছেন ২ বার শো দেখবেন। এদিন ভোর ৬.৪৫ থেকে শো শুরু হয়েছে। এদিন অভিনেতা নীল ভট্টাচার্য এবং তৃণা সাহারও দেখা মিলল প্রথম দিনের প্রথম শোতে। তাঁরাও যে শাহরুখের একনিষ্ঠ ভক্ত তারই প্রমাণ দিলেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00