Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাঁদের দেশে পাড়ি দিল জাপানের মহাকাশযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে। এবার চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান প্রেরণ করল জাপান। বৃহস্পতিবার ৮.৪২ নাগাদ দক্ষিণ জাপানের তানেগাশিমা থেকে H2-A মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এটি ৪-৬ মাসের মধ্যে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে বলেই আশা দেশটির।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগে তিনবার স্থগিত হয় এই চন্দ্র মিশন। এই মহাকাশযানে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, নাসা, ইউরোপীয় স্পেস এজেন্সি দ্বারা তৈরি স্যাটেলাইট বহন করছে। জাপানের কমপ্যাক্ট ল্যান্ডার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন নামে পরিচিত।  এটি চাঁদে নির্দিষ্ট লক্ষ্যের  ১০০ মিটারের মধ্যে অবতরণ করানো হবে।  

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া,চিন, ভারত চাঁদের পৃষ্ঠে গিয়েছে। তবে দক্ষিণ মেরুতে অবতরণ করা দেশ ভারত প্রথম।পূর্বে জাপানের প্রচেষ্টা ব্যহত হয়। গত বছর জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে ওমোতেনাশি নামে একটি চন্দ্রযান প্রেরণ করেছিল।

জাপানের বর্তমান মহাকাশযানটি  মহাবিশ্বের মধ্য দিয়ে প্রবাহিত গরম গ্যাস প্লাজমা বাতাসের স্যাটেলাইটের উচ্চ-রেজোলিউশনের পর্যবেক্ষণ করে এক্স-রে এর মত ছবি পাঠাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00