Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছেলেদের সঙ্গে প্রথম জন্মাষ্টমী পালন করলেন ভিগনেশ-নয়নতারা

এমনকী গতকাল জওয়ানের বিশেষ স্ক্রিনিংয়ে সুহানা, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-সহ একাধিক বলিউড তারকার দেখা মিললেও অভিনেত্রীর দেখা মেলে নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ডেবিউ করেই একেবারে কাঁপিয়ে দিলেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। তাঁর ফার্স্ট ঝলকেই একেবারে কুপোকাত ভক্তরা। জওয়ানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন নয়নতারা। যেমন লম্বা, তেমনি সুন্দরী তেমনি ব্যক্তিত্ব সবাই দিওয়ানা। তবে জওয়ানের কোনও প্রচারেই ছিলেন না নয়নতারা। তিনি বরাবরই প্রচার থেকে দূরে থাকেন। তবে জওয়ান মুক্তির ঠিক আগেই শাহরুখ খান এবং সুহানার সঙ্গে তিরূপতিতে পুজো দিতে গিয়েছিলেন নয়নতারা-ভিগনেশ। তাছাড়া আর প্রচার আলোকে দেখা যায়নি অভিনেত্রীকে। এমনকী গতকাল জওয়ানের বিশেষ স্ক্রিনিংয়ে সুহানা, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-সহ একাধিক বলিউড তারকার দেখা মিললেও অভিনেত্রীর দেখা মেলে নি। যাই হোক, গত বছর দীর্ঘদিনের প্রেমিক ভিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। তার দু মাস পরেই সারোগেসির মাধ্যমে কোলে যমজ সন্তান উরি এবং উলগকে স্বাগত জানান অভিনেত্রী পরিবার।

কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ডেবিউ করে ছেলেদের মুখ প্রথম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তার আগে ছেলেদের নিয়ে প্রথম ওনাম পালন করেছিলেন তিনি। এবার ছেলেদের নিয়ে প্রথম জন্মাষ্টমী পালন করলেন ভিগনেশ-নয়নতারা। সম্প্রতি অভিনেত্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যমজ ছেলেদের একটি সুন্দর ছবি শেয়ার করলেন প্রথম কৃষ্ণজয়ন্তী উৎসবের। ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রী তাঁর ছেলেদের সুন্দরভাবে কাসাভু ধুতি পরিয়ে বাড়ির সিংহাসনের সামনে বসিয়ে রেখেছেন তাঁদের। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমাদের দুজন কৃষ্ণের সঙ্গে! আমাদের #উইর এবং #উলগের প্রতি সমস্ত ভালবাসা। শুভ কৃষ্ণ জয়ন্তী। আশা করি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সবার একটি দুর্দান্ত দিন কাটবে।” 

বিঘ্নেশ শিবন ও নয়নতারা একটি ছবির শুটিংয়ের সময়েই প্রেমে পড়েন। দীর্ঘ ছয় বছর ধরে ডেটিং করার পর গতবছর একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তাঁরা। নয়নতারা জাওয়ান ছবিতে শাহরুখ খানের বিপরীতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করছেন, যা প্রখ্যাত পরিচালক অ্যাটলি পরিচালিত। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00