Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাংস খাওয়ার জন্য হিমাচলে প্রাকৃতিক বিপর্যয়, আজব দাবি IIT ডিরেক্টরের

নিজস্ব প্রতিনিধি, সিমলা: শতাব্দীর ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত হয়েছে কয়েক হাজার পরিবার। আর প্রকৃতির ওই রোষের দগদগে ঘা যখন শুকোয়নি, তখনই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রসিকতা করলেন মাণ্ডি আইআইটির’র পরিচালক লক্ষ্মীধর বেহেরা। তাঁর দাবি, ‘মাংস খাওয়ার জন্যই প্রকৃতির রোষ […]

হুমকি দিয়েছিলেন কে? পদত্যাগী উপাচার্যদের জানাতে বলল শিক্ষা দফতর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার বনাম রাজভবন সঙ্ঘাত আরও এক ধাপ চড়ল। বৃহস্পতিবারই এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস অভিযোগ তুলেছিলেন, ‘হুমকি পেয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন তাঁর নিয়োগ করা পাঁচ উপাচার্য।’ আর তার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগী তিন উপাচার্যকে চিঠি পাঠিয়ে অভিযোগের সত্যতা জানতে চাইল শিক্ষা দফতর। আগামী সোমবারের […]

CFL 2023: জর্জ টেলিগ্রাফকে বড় ব্যবধানে হারাল লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড ফাইনালে চির শত্রু মোহনবাগানের কাছে হারের স্মৃতি মুছে ফের জয়ে ফিরল লাল-হলুদ শিবির। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে জর্জ টেলিগ্রাফকে ৪-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ চলে গেল ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেছেন লাল-হলুদের জেসিন টিকে। ডুরান্ডে মোহনবাগানের বিরুদ্ধে হারার গ্লানি ভুলেন এদিন নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে […]

রাজ্যপালের বিরুদ্ধে শুক্রবার রাজভবনের সামনে ধর্নায় উপাচার্যদের সংগঠন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থায় ‘নাক গলিয়ে’ অচলাবস্থা তৈরির অভিযোগ উঠেছে ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল’ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। যোগ্য শিক্ষাবিদদের বাদ দিয়ে বিজেপির কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘আজ্ঞাবহ দাস’দের বাড়তি পয়সা কামানোর রাস্তা করে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার অভিযোগ উঠেছে বঙ্গের ‘নব্য ছোট লাটের’ বিরুদ্ধে। এবার ‘বিজেপি […]

মুক্তির দিনই ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’

ছবিটি ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসা কুড়িয়েছে। ৫৭ বয়সেও শাহরুখের এমন তেজ দেখে তাঁকে বিনোদনের বাপ বলা ছাড়া আর কোনো উপায় নেই।

দিল্লি আসার আগেই ঢাকায় রুশ বিদেশ মন্ত্রী ল্যাভরভ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় পৌঁছলেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার সন্ধ্যা ছোয়া ছয়টা নাগাদ ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সরাসরি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে রুশ বিদেশ মন্ত্রীকে বহণকারী বিমান। তাঁকে স্বাগত জানান বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। বিমানবন্দর থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছন ল্যাভরভ। সেখানেই বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক […]

২৮ মার্কিন পণ্যের উপর থেকে প্রত্যাহার অতিরিক্ত আমদানি কর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলন উপলক্ষে দিল্লিতে চরণধুলো দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর লালমুখো বাইডেনকে খুশি করতে ২৮ মার্কিন পণ্যের উপর থেকে বাড়তি আমদানি কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আর ওই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই ব্যবসায়ী মহলে শোরগোল পড়ে যাচ্ছে। মোদি সরকার যেভাবে আমেরিকার ‘জো-হুজুর’ গিরি করছে তাতে ক্ষুব্ধ দেশীয় ব্যবসায়ীদের সিংহভাগ। ২০১৯ […]

বৃষ্টিতে ভেসে যেতে পারে রবিবারের ভারত-পাক ম্যাচ!

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপে বৃষ্টি ক্রমশই খলনায়ক হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলিতে। গত শনিবারই গ্রুপ লিগে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। ফলে এক রোমাঞ্চকর ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন দর্শকরা। ফের একবার বৃষ্টির কারণে বাবর আজম-রোহিত শর্মাদের ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। আগামী রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ফের […]

‘সনাতন’ ধর্ম নিয়ে উদয়নিধির মন্তব্যের বিরোধিতা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি: ‘সনাতন’ ধর্ম নিয়ে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের ‘বেফাঁস’ মন্তব্যকে সমর্থন জানাল না জোট শরিক কংগ্রেস। বৃহস্পতিবার দলের মুখপাত্র পবন খেরা জানিয়ে দিয়েছেন, ‘উদয়নিধি ‘সনাতন’ ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন তা বিশ্বাস করে না কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক সব দলের উচিত প্রতিটি ধর্ম, বিশ্বাস এবং সম্প্রদায়কে সম্মান […]

অশান্তির মেঘ কাটল, আজ সন্ধ্যে থেকেই বাংলাদেশে ‘জওয়ান’-এর শো শুরু

একই দিনে বাংলাদেশেও জওয়ান মুক্তি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও আপাতত সব মেঘ কেটে গিয়েছে, একই দিনে বাংলাদেশেও মুক্তি পেল জওয়ান।

শুভশ্রী থেকে সন্দীপ্তা, শ্রীকৃষ্ণ আরাধনায় মেতে উঠেছেন টলি সুন্দরীরা

জন্মাষ্টমীর আরাধনায় মেতেছেন হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ছেলে ও স্বামীকে নিয়ে রাজের হালিশহরের বাড়িতেই জন্মাষ্টমী উদযাপন করলেন অভিনেত্রী।

মন্ত্রিসভায় রদবদল হচ্ছেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

জল্পনা ছড়িয়েছিল রাজ্য মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে। দেখা গেল তা ভুল নয়। মুখ্যমন্ত্রী কার্যত জল্পনাকে সরকারি মান্যতা প্রদান করেছেন এদিন।

চুমুকাণ্ডে স্পেনের ফুটবল প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের মহিলা ফুটবলারের

নিজস্ব প্রতিনিধি: সময় যত গড়াচ্ছে চুমুকাণ্ডে ততই বিপদ বাড়ছে স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের। বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে অশালীনভাবে চুমু খাওয়ার দায়ে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলেন নির্যাতিতা স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবলার জেনিফার হারমোসো। গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে রুবিয়ালেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যৌন […]

৬ বছরেই ভিডিও গেম তৈরি করে তাক লাগাল ছোট্ট সিমার

নিজস্ব প্রতিনিধিঃ ৬ বছরেই ভিডিও গেম তৈরি করে তাক লাগিয়ে দিল সিমার খুরানা। ইতিমধ্যেই গিনেস  ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে এই খুদে। কানাডার ওন্টারিয়ো নিবাসী সিমার সপ্তাহে কোডিং এর তিনটি ক্লাস করেন। তাঁর এই বয়স বাকি কোডারদের অবাক করে তুলেছে। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না এই বয়সে সিমার কম্পিউটার প্রোগ্রামিং এর জগতে প্রবেশ করে ফেলেছে। তবে […]

বাড়তি বেতন নেবেন না, জানিয়ে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল। তিন পর্যায়েই মাসে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ওই বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়লেও তিনি বাড়তি বেতন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী নিজে বাড়তি বেতন […]

যন্তর মন্তরে ধর্নার অনুমতি চেয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। পশ্চিমবঙ্গের ‘মনরেগা’ প্রকল্পে কেন্দ্রীয় অর্থসাহায্য না মেলায় দিল্লিতে ধর্নাইয় বসতে চায় তৃণমূল কংগ্রেস। এই মর্মে দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়ে আবার চিঠি পাঠাল তৃণমূল। আগামী ২ ও ৩ অক্টোবর যন্তর মন্তরের সামনে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসতে চায় তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন পার্লামেন্ট স্ট্রিট […]

0:00