Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্নাতক অর্জনের আগে থেকেই কর্মরত সৌরভ-কন্যা, মাস প্রতি তাঁর আয় কত জানেন?

দিন কয়েক আগেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যলয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা যে তাঁর বিশ্বখ্যাত, তাই মেয়েকে তো একটু অন্যরকম হতেই হবে তাই না! দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কে অভিনয় করবেন তা প্রকাশ্যে এসেছে, আয়ুষ্মান খুরানা হতে পারেন পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়, যেহেতু তিনি বাহাতি ব্যাটসম্যান, তাই তাঁর দিকেই তাকিয়ে আছেন সকলে। যদিও আয়ুষ্মান বা সৌরভ কেউই এখনও কিছু আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তার মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে খুশির খবর। দিন কয়েক আগেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যলয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায়।

বুধবারই অনুষ্ঠিত হয়েছে সানার সমাবর্তন অনুষ্ঠান, মেয়ের সফলতা চাক্ষুষ করতে খোদ হাজির হয়েছিলেন সৌরভ-ডোনা। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা। লরেটো স্কুলের ছাত্রী সানা, তিন বছর আগে উচ্চশিক্ষার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন।সেখানেই সৌরভের নিজস্ব বাড়িতে এতদিন থাকছিলেন সানা, আর সময় সুযোগ পেয়েই মেয়ের কাছে ছুটে চলে যেতেন সৌরভ। বরাবরই বাবা-মা-র সাফল্যে নয়, বরং নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন সানা। ইতিমধ্যেই কর্মক্ষেত্রেও প্রবেশ করেছে সানা।

তাও আবার স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই। তিনি বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি PWC লন্ডন থেকে ইন্টার্নশিপ করেছিলেন সানা। সেখান থেকে মাস প্রতি আড়াই লক্ষ টাকা বেতন পেতেন সানা। বছরে ইন্টার্নদের ৩০ লক্ষ টাকা বেতন দেয় এই সংস্থা। তবে এখন বিশ্বের অন্যতম চর্চিত কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে (Deloitte) ইন্টার্ন করছেন সানা। সেখান থেকে তিনি বেতন পান ১ লক্ষ ৯৪ হাজার টাকা। সুতরাং এই বয়সেই সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছেন সানা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00