Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২২ এর মাধ্যমিক ৭ মার্চ থেকে, উচ্চমাধ্যমিক ২ এপ্রিল থেকে

ঘোষিত হয়ে গেল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। মাধ্যমিক শুরু হচ্ছে ৭ মার্চ থেকে ও উচ্চমাধ্যমিক ২ এপ্রিল থেকে। একাদশ শ্রেনীর পরীক্ষাও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই হবে বলে এদিন জানিয়েছেন সংসদ কর্তা।

গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার ভিকি

গত ১৭ অক্টোবর কাঁকুলিয়া রোডে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকী। সেদিন একই সঙ্গে খুন হয়েছিলেন সুবীরবাবুর গাড়ির চালক রবীন মণ্ডলও। সেই ঘটনার তদন্তে নেমে ভিকির মা মিঠু সহ ৪জন আগেই গ্রেফ তার হয়েছেন। এবার গ্রেফতার হল ভিকি আর শুভঙ্করও।

সারা রাজ্যে লোকাল ট্রেন চালু হলেও বাদ শুধু ঝাড়গ্রাম! প্রতিবাদে বিক্ষোভ

লোকাল ট্রেন চালুর সবুজ সঙ্কেত আসার পর আশার আলো দেখেছিলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এই শাখায় কোনও লোকাল ট্রেন চালু করা হচ্ছে না

কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা হাইকোর্টে

সোমবার কলকাতা হাইকোর্টে নতুন করে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে যার উদ্দেশ্য কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকানো। এদিন এজলাসে বিচারপতি শিবকান্ত প্রসাদের পর্যবেক্ষণ, ‘হাইকোর্টের নির্দেশ মানার মতো দায়বদ্ধতাটুকু কারও নেই? যে ভাবে ভিড় হয়েছে তা নিয়ন্ত্রন করা হয়নি কেন?’

ব্যাটারিচালিত সাইকেল তৈরি করে তাক লাগালেন জীবন বিজ্ঞানের শিক্ষক!

চিন্তা নেই, ব্যাটারি চালিত বাইসাইকেল এসে গিয়েছে। একবার চার্জ দিলেই কেল্লাফতে, কমবেশি ৩০ কিলোমিটার যেতে আর প্যাটেল করার প্রয়োজনই হবে না

জট কাটাতে দাওয়াই সিএনজি! বাসমালিকদের বোঝাবে নবান্ন

নবান্নের আধিকারিকদের দাবি, ১ লিটার ডিজেলে ১০ কিলোমিটার যেতে পারে একটি বাস। সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাসে তা যাবে ১২ কিলোমিটার। ফলে জ্বালানি খরচ কমবে বাসমালিকদের। ফিরহাদের সঙ্গে বাসমালিকদের বৈঠকেই রাজ্যের তরফে তাই বাসমালিকদের সিএনজি নিয়ে প্রস্তাব দেওয়া হবে। 

ড্রেনের দাবিতে পথ অবরোধ, তীব্র যানজট ইটাহারে

উত্তর দিনাজপুর জেলার ইটাহার-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে এই অবরোধে নাজেহাল হলেন নিত্যযাত্রীরা।

0:00