Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের

দুঃস্থ ও গরীব মানুষদের সুস্বাস্থ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত না হওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃস্থ ও গরীব মানুষদের সুস্বাস্থ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত না হওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছে রাজ্য সরকার। বিনামূল্যে রাজ্যের বিভিন্ন বেসরকারি কিংবা সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বছরে পাঁচ লক্ষ্যের বীমা রয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডে। কিন্তু এতেও রয়েছে জালিয়াতি। বেশি সুবিধা পাওয়ার জন্য কিংবা দ্রুত স্বাস্থ্যসাথী কার্ডে নিজের নাম তোলার জন্য কিছু ফাঁকফোকর রেখে কেউ কেউ বানিয়েছে এই কার্ড। ঠিক রেশন কার্ডের মতই রাজ্যে রয়েছে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড। আর তাই নবান্নের তরফে রাজ্যের প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে ভুয়ো ও অপ্রয়োজনীয় স্বাস্থ্যসাথী কার্ড দ্রুত বাতিল করতে হবে।

সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ২.৩০ কোটি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে। ব্যক্তি-উপভোক্তা ধরলে সংখ্যাটা কমবেশি আট কোটি। স্বাস্থ্যসাথীর তথ্যভান্ডারে এমন অন্তত ৫০ লক্ষ উপভোক্তা রয়েছেন, যাঁদের আধার নম্বরের উল্লেখ নেই। আবার কিছু কার্ডে একই আধার নম্বর দেওয়া রয়েছে। তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলি চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। সরকারের টার্গেট সামাজিক প্রকল্পে প্রকৃত ব্যক্তিরাই যাতে সরকারি সুবিধা পায় তাই ভুয়ো বা তথ্যহীন কার্ড খুঁজতেই হবে। যত বেশি ভুয়ো বা বাতিলযোগ্য কার্ড চিহ্নিত করা গেলে বিপুল অঙ্কের টাকা বাঁচানো সম্ভব এবং তাতে প্রকৃত প্রাপকদের চাহিদা মেটানো সহজ হবে।

রাজ্যের তরফে স্বাস্থ্যসাথী কার্ডে বাজেট হিসেবে বরাদ্দ রয়েছে দু’হাজার কোটি টাকা। মোট ২.৩০ কোটি কার্ড নথিভুক্ত রয়েছে। ৫০ লক্ষ কার্ডে রয়েছে গরমিল, তার মধ্যে স্ক্রুটিনি করে যদি ছয় লক্ষ কার্ড বাতিল করা যায় তাহলে রাজ্যের ৪০-৫০ কোটি টাকা বাঁচবে। নবান্নের তরফে দেখা গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড একজনের নাম রয়েছে সেরকম পরিবারের সংখ্যা ১০ লক্ষ। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল মেম্বার পলিসি স্বাস্থ্যসাথী কার্ডে চলবে না। তাই সেই সমস্ত পরিবারের কাছে তদারকির জন্য খুব শীঘ্রই অফিসার পাঠানো হবে জেলা প্রশাসনের তরফে।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00