Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদক মামলায় হোয়াটসঅ্যাপ চ্যাট যথেষ্ট নয়, রায় আদালতের

চ্যাট থেকে উঠে এসেছে আরিয়ানকে মাদক সাপ্লাই কারক ২২ বছরের অর্চিত কুমারের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: আরিয়ানের গ্রেফতারের পর থেকে এনসিবির হাতে উঠে এসছে হোয়াটসঅ্যাপ চ্যাট। এই চ্যাট থেকে উঠে এসেছে আরিয়ানকে মাদক সাপ্লাই কারক ২২ বছরের অর্চিত কুমারের নাম, দাবি এনসিবির।

এদিকে অর্চিত কুমারের কাছ থেকে উদ্ধার কড়া হয়েছে ২.৬ গ্রাম মাদক। এনসিবির তদন্তকারীদের দাবি ছিল সে আদতে ‘সাপ্লায়ার’। কিন্তু সে দাবি নস্যাৎ করে দিয়েছে এনডিপিএস কোর্ট।

এদিকে আদালতে অর্চিত কুমারের আইনজীবী আশ্বিন ঠুল জানিয়েছিলেন, ‘ও বাচ্চা ছেলে, লন্ডনে পড়াশোনা করে।’ এদিন আদালতে আইনজীবীর বক্তব্যে সায় দেয় আদালত। আরিয়ান এবং আরবাজকে মাদক সরবরাহ করে অর্চিত, তদন্তকারীদের এই দাবি খারিজ করে দেন বিশেষ বিচারপতি ভিএস পাটিল। তিনি বলেন, ‘এনসিবি এমন কোনও নির্দিষ্ট প্রমাণ আনতে পারেনি যা থেকে বোঝা যায়, অভিযুক্ত কোনও নিষিদ্ধ দ্রব্য জোগানের ব্যবসায় জড়িত।’

বিচারপতি আরও বলেন, ‘একমাত্র আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তালাপ ছাড়া আর কোথাও প্রমাণ নেই যে এ ধরনের কাজে লিপ্ত হয়েছেন অর্চিত। শুধুমাত্র এক হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর নির্ভর করে এই সিদ্ধান্তে আসা যায় না যে অর্চিত আরিয়ান খান এবং আরবাজ মার্চেন্টকে নিষিদ্ধ দ্রব্য সরবরাহ করেছেন। বিশেষ করে যেখানে আরিয়ান খান উচ্চ আদালতে জামিন পেয়ে গেছেন।’ উল্লেখ্য, ৬ অক্টোবর গ্রেপ্তার করা হয় অর্চিত কুমারকে, এরপর শনিবার স্পেশ্যাল এনডিপিএস আদালত অর্চিতকে জামিন দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00