Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, কোন অঙ্কে এখনও বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারে টিম ইন্ডিয়া

পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গিয়েছে যে অঙ্ক কষতে গিয়েও লজ্জায় পড়তে হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গিয়েছে যে অঙ্ক কষতে গিয়েও লজ্জায় পড়তে হচ্ছে। নিউজিল্যান্ডের কাছে হেরে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়াটা পুরোপুরি কঠিন করে ফেলেছে ভারত। টানা দু’টি ম্যাচে হেরে শেষ চারের টিকিট পাওয়ার আশা কার্যত ইতি করে ফেলেছে টিম ইন্ডিয়া। তবে এখনও বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির জন্য সেমিতে প্রবেশ করার ক্ষীণ আশা বেঁচে রয়েছে। তবে সেটা ফলতে পারে একমাত্র ভগবানের ইচ্ছেতেই কিংবা কোনওরকমের মিরাকেল হলেই রোহিত, রাহুলরা শেষ চারের যাওয়ার ছাড়পত্র পেতে পারে।

বিশ্বকাপে ভারতের এখনও তিনটি ম্যাচ বাকি। সেগুলি হল আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে। আর তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে কোহলি, বুমরাহদের। অন্যদিকে, নিউজিল্যান্ডেরও মোট তিনটি খেলা বাকি। কিউয়িদের প্রতিপক্ষও আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। কিন্তু কেন উইলিয়ামসনদের এই তিন ম্যাচের মধ্যে একটিতে হারতে হবে।

আর ব্ল্যাকক্যাপসরা আপাতত যেই ফর্মে রয়েছেন তাতে স্কটল্যান্ড এবং নামিবিয়ার মতো দুর্বল দলগুলিকে সহজেই উড়িয়ে দেবে। কিউয়িদের আটকালে আটকাতে পারে একমাত্র আফগানিস্তান। রশিদ খান, মহম্মদ নবিরাও দুরন্ত ছন্দে রয়েছেন। পাকিস্তানের কাছে হারলেও নামিবিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে আফগানরা। আগামী ৭ নভেম্বরই ভারত সেমিতে যাবে কিনা সেটা পরিস্কার হয়ে যাবে। কারণ, ওই দিনই নিউজিল্যান্ড খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে।

আর ওই ম্যাচে যদি আফগানরা জেতে তাহলে ৮ নভেম্বর নামিবিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে (রান রেটে) জিততে হবে ভারতকে। যদিও তার আগে মেন ইন ব্লু-কে বাকি ম্যাচগুলি জিততে হবে। সেটা না হলে টি-২০ বিশ্বকাপে ভারতের গল্প ইতি হয়ে যাবে। আর কোনও অঙ্ক কষার সুযোগই থাকবে না।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00