Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ড্রেনের দাবিতে পথ অবরোধ, তীব্র যানজট ইটাহারে

উত্তর দিনাজপুর জেলার ইটাহার-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে এই অবরোধে নাজেহাল হলেন নিত্যযাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইটাহার: উত্তর দিনাজপুর জেলার ইটাহার-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে এই অবরোধে নাজেহাল হলেন নিত্যযাত্রীরা। অবরোধকারীদের বক্তব্য, বালুরঘাট থেকে ইটাহার হয়ে চাঁচল রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে। একইসঙ্গে ইটাহার সদর এলাকায় পোরষা থেকে উত্তরপাড়া রাজ্যে সড়কেও উন্নত মানের পাকা রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু উত্তরপাড়া এলাকায় প্রায় দেড়শো মিটার ড্রেন নির্মাণ হয়নি। কারণ নির্মিয়মান বাকি রাস্তার দুই ধারেই জল নিকাশির জন্য বড় ড্রেন তৈরি করা হচ্ছে। কিন্তু উত্তরপাড়া এলাকায় সেই ড্রেন তৈরি হচ্ছে না। ফলে বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি হবে। এই বিষয়ে বারবার বলেও সুরাহা হয়নি। তাই সোমবার পথ অবরোধ শুরু করেন এলাকাবাসী। ফলে দুই রাজ্য সড়কেই প্রবল যানজট শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। যান স্থানীয় জয়েন্ট বিডিও জাহেরুল ইসলাম। তিনিই স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00