Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়ম মেনে কাটতে হবে চুল, না হলেই কড়া আইনি ব্যবস্থা!

একেবারে নিয়ম মেনেই চুল কাটতে হবে। না হলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি। রীতিমতো নির্দেশিকা জারি করে এলাকায় সর্বত্র সাঁটিয়ে দিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একেবারে নিয়ম মেনেই চুল কাটতে হবে। না হলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি। রীতিমতো নির্দেশিকা জারি করে এলাকায় সর্বত্র সাঁটিয়ে দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের ভোলা এলাকার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায়। চরফ্যাশনের জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার এই নির্দেশিকা জারি করেছেন। তিনি স্পষ্ট নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ঠিক কী ভাবে চুল কাটতে হবে। এমনকি তার নির্দেশের বাইরে অন্য স্টাইলে চুল কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, ১৪ নং জাহানপুর ইউনিয়নের সকল সেলুন দোকান মালিক ও কারিগরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, সুন্নতি কাটিং, ডিফেন্স/আর্মি কাটিং ব্যতীত অন্য কোনও কাটিং করা হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে’। তবে মজার বিষয় ওই ‘সুন্নতি কাটিং’ বা ‘আর্মি কাটিং’ কেমন হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। সোমবার সকালেই এই নির্দেশিকা চরফ্যাশনের জাহানপুর এলাকায় দেখতে পান এলাকাবাসী। এই ধরণের নির্দেশিকা দেখে স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী। জানা যাচ্ছে, এই ধরণের অবাস্তব নির্দেশিকার প্রতিবাদ করায় এক কিশোরকে মারধোর করা হয়েছে। অভিযোগের আঙ্গুল ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।

গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। তিনি জানিয়েছেন, ‘আমি স্থানীয় মুসলিমদের সাথে কথা বলে ২৫ অক্টোবর ওই নোটিশ জারি করেছি। তবে ঠিক করেছি বা ভুল করেছি তা নিয়ে আমি এখন দ্বিধায় আছি’। তবে এই ধরণের নির্দেশিকা নিয়ে ওই উপজেলার নির্বাহী অফিসার নোমান রাহুল বলেন, ‘কোনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই রকম নোটিশ জারি করতে পারেন না। এতে মানুষের ব্যক্তিগত রুচি এবং ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়’। সবমিলিয়ে এই নির্দেশিকা নিয়ে বাংলাদেশে বিভিন্ন এলাকায় সরব হয়েছেন বুদ্ধিজীবীরা।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00