Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সারা রাজ্যে লোকাল ট্রেন চালু হলেও বাদ শুধু ঝাড়গ্রাম! প্রতিবাদে বিক্ষোভ

লোকাল ট্রেন চালুর সবুজ সঙ্কেত আসার পর আশার আলো দেখেছিলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এই শাখায় কোনও লোকাল ট্রেন চালু করা হচ্ছে না

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নবান্নের ছাড়পত্রে অবশেষে রাজ্য়ে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়েই ছুটতে পারবে লোকাল ট্রেন। স্বাভাবিক ভাবেই খুশি যাত্রীরা। কিন্তু রাজ্যের সমস্ত জায়গায় ৩১ অক্টোবর থেকে ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি হলেও আশ্চর্যজনকভাবে ঝাড়গ্রাম জেলায় কোনও লোকাল ট্রেন চলছে না আজও। ফলে চরম সমস্য়ায় পড়লেন এই জেলার বাসিন্দারা। জানা যাচ্ছে, খড়গপুর-টাটা রেল লাইনের মধ্যে কোনও লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি। যার ফলে ঝাড়গ্রাম জেলার মানুষ বঞ্চিত বলে অভিযোগ উঠছে। সোমবার এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। তাঁদের দাবি, এই অবস্থান বিক্ষোভে কাজ না হলে রেল অবরোধে সামিল হবেন এলাকাবাসী।

খড়গপুর-টাটা শাখায় গুরুত্বপূর্ণ স্টেশন ঝাড়গ্রাম। এখান থেকে বেশ কয়েকটি লোকাল ট্রেন ঘড়গপুরে যাতায়াত করতো। খড়গপুর ও টাটার মধ্যে এবং ঝাড়গ্রাম ও সাঁতরাগাছির মধ্যে চলাচলকারী মেমু লোকাল ট্রেনগুলিই ঝাড়গ্রামের বাসিন্দাদের মূল ভরসা ছিল লকডাউন পূর্ববর্তী সময়ে। ফলে লোকাল ট্রেন চালুর সবুজ সঙ্কেত আসার পর আশার আলো দেখেছিলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এই শাখায় কোনও লোকাল ট্রেন চালু করা হচ্ছে না। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকেই ঝাড়গ্রাম স্টেশনের সামনে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ও এ আইটিইউসি-র পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

তাঁদের দাবি, লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে বলে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। যদি তাঁদের দাবি না মানা হয় তাহলে তাঁরা বাধ্য হবে রেল অবরোধ করতে। অপরদিকে লোকাল ট্রেন চালু না হওয়ায় ঝাড়গ্রাম জেলার বাসিন্দা যেমন হতাশ হয়ে পড়েছেন, তেমনই হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। কেন এই শাখায় লোকাল ট্রেন চালু করা হল না সে সম্পর্কে কিছুই জানায়নি দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। স্থানীয়রাও বলছেন, অবিলম্বে ট্রেন না চালালে এবার তাঁরাও বড় আন্দোলনে নামবেন।

পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

‘বোমা ধরতেও জানি কিন্তু…’ চাকরিহারা শিক্ষকের হুমকিতে স্তম্ভিত অভিভাবকরা

গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে শিক্ষকতায়, চাকরি হারিয়ে মাথায় হাত অঙ্কের শিক্ষকের

অধরা থেকে গেল স্বপ্ন! মাত্র বারো ঘণ্টার জ্বরে মৃত্যু কিশোর ফুটবলারের

জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল,বদলে দেওয়া হচ্ছে মুড়ি-চানাচুর!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00