Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

কালীপুজোয় বাজি পোড়ানো ও বিক্রি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোয় বাজি পোড়ানো ও বিক্রি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের আতসবাজি উন্নয়ন সমিতির আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে। অর্থাৎ আগের দেওয়া নির্দেশই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। গত শুক্রবার কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার ভিত্তিতে পশ্চিমবঙ্গে সবধরনের বাজি পোড়ানো ও বিক্রি বন্ধের নির্দেশ দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। যা এদিন খারিজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে সকল বাজি পরিবেশ বান্ধব এবং ছাড়পত্র রয়েছে কালীপুজোয় রাজ্যে সেই বাজি পোড়ানো যাবে। আগেই সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে জাতীয় গ্রিন ট্রাইবুন্যাল পরিবেশ বান্ধব বাজি পোড়ানোয় ছাড় দিয়েছিল। কলকাতা হাইকোর্টে এক পরিচালক তথা প্রাক্তন সাংবাদিকদের করা মামলার ভিত্তিতে করোনা পরিস্থিতিতে কালীপুজোয় বাজি পোড়ানো ও বিক্রিতে নিধেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। এমনকি জগদ্ধাত্রী পুজো, গুরু নানক জন্ম-জয়ন্তি, নিউ ইউয়ার্স ইভ ও বড়দিনেও রাজ্যে বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে বেজায় চটে যায় রাজ্যের বাজি ব্যবসায়ীরা। সেই নির্দেশের বিরুদ্ধে গত শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দায়ের করে আতসবাজি উন্নয়ন সমিতির সদস্যরা। সুবিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। আর সেই আবেদনে সাড়া দিয়ে কালীপুজোয় শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি বিক্রি ও পোড়ানোতে ছাড়পত্র দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

তবে বিশেষজ্ঞ মহলে সন্দেহ রয়েছে দেশে এই মুহূর্তে পরিবেশ বান্ধব বাজি কোথায়? প্রশাসন কীভাবে ‘গ্রিন ক্র্যাকার্স’ চিহ্নিত করবে? সোমবার বাজি কমিটির আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় দীপাবলি এবং কালীপুজোয় তো বটেই উৎসবের মরশুমে পরিবেশ বান্ধব আতশবাজি জ্বালানো যাবে। অর্থাৎ এই নির্দেশের পড়ে হাইকোর্টের রায়ের আর কোনও গুরুত্ব রইল না।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00