Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা হাইকোর্টে

সোমবার কলকাতা হাইকোর্টে নতুন করে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে যার উদ্দেশ্য কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকানো। এদিন এজলাসে বিচারপতি শিবকান্ত প্রসাদের পর্যবেক্ষণ, 'হাইকোর্টের নির্দেশ মানার মতো দায়বদ্ধতাটুকু কারও নেই? যে ভাবে ভিড় হয়েছে তা নিয়ন্ত্রন করা হয়নি কেন?'

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের প্রথম পর্ব চলে গিয়েছে। সামনেই দ্বিতীয় পর্ব। কিন্তু প্রথম পর্বের জনসুনামি দেখে আঁতকে উঠেছিলেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। যেখানে শিয়রে কোভিডের তৃতীয় ঢেউ এসে দাঁড়িয়ে আছে সেখানে সব রকমের সতর্কতাকে শিকেয় তুলে মাস্ক ছাড়া আমজনতার রাজপথে নেমে পড়া যে কতটা বিপদজনক হতে পারে তা নিয়ে অনেকেই সরব হয়েছিলেন। এবার সরব হল কলকাতা হাইকোর্টও। সোমবার কলকাতা হাইকোর্টে নতুন করে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে যার উদ্দেশ্য কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকানো। সেই মামলা গৃহীত হবে কি হবে না তা শুনতে গিয়েই এদিন বিচারপতি শিবকান্ত প্রসাদ ও বিচারপতি আনন্দকুমারের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, ‘উচ্চ আদালতের নির্দেশ মানা দরকার বলেই মনে করেনি কেউ। দুর্গাপুজোয় যথেচ্ছ ভিড় হয়েছে। সেই ভিড় নিয়ন্ত্রণ করাও হয়নি। হাই কোর্টের নির্দেশ এ ভাবে প্রকাশ্যে অমান্য করার কারণ কী?’ বিচারপতি শিবকান্ত প্রসাদ এই মন্তব্য করেন। একই সঙ্গে বেঞ্চ মামলাকারী অজয় দে’কে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছে।

২০২০ সালে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে দুর্গাপুজোর মণ্ডপে দর্শনার্থীদের ঢোকা নিষিদ্ধ করেছিল। সেই রায় বহাল ছিল কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও। এবারেও কলকাতা হাইকোর্ট সেই রায়কেই আবারও ফিরিয়ে এনেছিল। মণ্ডপকে দর্শকশূন্য রাখার রায়ই দিয়েছিল আদালত। কিন্তু পুজো উদ্যোক্তারা আগে থেকেই সতর্ক ছিলেন। তাঁরা এবারেও যে আদালত এমন রায় ফের দিতে পারে সেটা মাথায় রেখেই এমনভাবে খোলামেলা মণ্ডপ নির্মাণ করেছিলেন যে আদালতের বলে দেওয়া ৫ ও ১০ ফুটের দূরত্ব থেকেও দর্শনার্থীরা বেশ ভালভাবেই মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারছিলেন। আর তার জেরেই উৎসাহীদের ভিড়ের ঢল নেমেছিল রাস্তায়। সেটাও আবার শুধু কলকাতায় নয়, সারা রাজ্য জুড়েই। সেই ছবি দেখেই এবার নতুন করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। লক্ষ্য কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় ভিড় আটকানো।

মামলাকারী অজয় দে’র বক্তব্য, রাজ্যে দৈনিক সংক্রমণ গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছুটা উর্ধ্বমুখী। এর মধ্যে কালীপুজো, ছট, জগদ্ধাত্রী পুজোর মতো উৎসব আসছে। দুর্গাপুজোর সময় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল না। তারপরেও রাজ্যের প্রায় সর্বত্রই মাত্রাছাড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। এখন রাজ্যে স্বাভাবিক ভাবে লোকাল ট্রেন চলতে শুরু করেছে। এতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় ভিড় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে সংক্রমণ আরও বেশি করে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আদালত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুক। এদিন আদালত এই মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এদিন এজলাসে বিচারপতি শিবকান্ত প্রসাদের পর্যবেক্ষণ, ‘হাইকোর্টের নির্দেশ মানার মতো দায়বদ্ধতাটুকু কারও নেই? যে ভাবে ভিড় হয়েছে তা নিয়ন্ত্রন করা হয়নি কেন?’ আগামীকালই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কারন বৃহস্পতিবার কালীপুজো। আদালত তার আগেই গুরুত্বপূর্ণ কিছু রায় দিতে পারে।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00