ভিভোর নতুন ফোন vivoY400 5G লঞ্চ হল ভারতে,কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফোন করা, গান শোনা, ছবি তোলা বা ভিডিয়ো দেখা কিংবা কেনাকাটার পর আর্থিক লেনদেন। মূলত স্মার্ট ফোনের মাধ্যমে মানুষ এই কাজই বিশেষ করে থাকে আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া জীবন অচল। এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জাবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। আর এই যন্ত্রটি প্রতি নিয়ত নিজেকে আপডেট করে চলেছে। একেক কোম্পানি একেক পদ্ধতি যুক্ত করছে তাদের স্মার্টফোনের মডেলে।

সোমবার ভারতের বাজারে এসেছে ভিভোর নতুন ফোন। এই দিন ভারতের বাজারে এসেছে vivoY400 ৫জি। কয়েকদিন আগেই বাংলাদেশে ফোনটি এসেছিল। এবার ভারতের বাজারেও এটি আত্মপ্রকাশ করেছে। এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে। পাশাপাশি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়া ভিভোর এই ফোনে একটি AMOLED ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি ইউজারদের বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হবে।

এই ফোনের দাম প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে এই ফোনের 8gb RAM ও ১২৮ জিবি স্টোরেজ ফোনের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। আরও একটি ফোন ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। আগামী ৭ আগস্ট থেকে এই ফোন বিক্রি হওয়া শুরু হবে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট আছে। সঙ্গে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।

দুটি রংয়ের এই ফোন পাওয়া যাবে। একটি অলিভ গ্রিন, অন্যটি গ্ল্যাম হোয়াইট। ভিভো ইন্ডিয়ার ই স্টোর, ফ্লিপকার্ট আমাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোনটি কিনতে পারবেন। এই ফোন কেনার ক্ষেত্রে এসবিআই , ডিবিএস ব্যাঙ্ক আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এর কার্ড থাকলে ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি ১০ মাসের ইএমআই পরিষেবা পেতে পারবেন বলে জানা গিয়েছে।

বাম্পার অফার! স্মার্টফোনের দামের থেকেও সস্তায় স্মার্টটিভি, কত দামে কিনতে পারবেন?

কাউন্ট ডাউন! আসছে Samsung Galaxy F17 5G স্মার্টফোন, দাম ও ফিচার জেনে নিন

6000mAh ব্যাটারি সহ Realme 5G ওয়াটারপ্রুফ ফোনের দাম ১৪ হাজারের কম, কোথায় পাবেন?

5000mAh ব্যাটারি ও দারুণ ফিচার নিয়ে বাজারে itel ZENO 20, কত দাম?

6500mAh ব্যাটারি, 90w ফাস্ট চার্জিং নিয়ে বাজারে আসছে Vivo T4 Pro, কত দাম?

7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, AI ফিচার নিয়ে বাজারে নতুন ফোন আনল Redmi

বুধে বাজারে আসছে Pixel 10, কত দাম, কোথায় পাওয়া যাবে?

Samsung 5G ফোনে দেদার ছাড়! কোথায় পাবেন ২০ হাজারের নিচে Samsung Galaxy F55 5G?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]