Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোডাফোন-আইডিয়া’র নতুন মালিক ভারত সরকার! বড় সিদ্ধান্ত টেলিকম সংস্থার

টেলিকম সংস্থা গুলিকে বাঁচানোর জন্য আগেই সাহায্যের হাত বাড়িয়েছিল কেন্দ্র। সেই কাজে একধাপ বিশেষ পদক্ষেপ নিল ভারত সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিকম সংস্থা গুলিকে বাঁচানোর জন্য আগেই সাহায্যের হাত বাড়িয়েছিল কেন্দ্র। সেই কাজে একধাপ বিশেষ পদক্ষেপ নিল ভারত সরকার। ভোডাফোন-আইডিয়া ওরফে ভি-এর উপর থেকে বকেয়া করের বোঝা কমল। গত সোমবার ভোডাফোন আইডিয়ার বোর্ড সিদ্ধান্ত নেয় কেন্দ্রের কাছে বকেয়া ১৬,০০০ কোটি ঋণ না দিয়ে সেটাকে ইক্যুইটিতে পরিণত করবে। যার ফলে কেন্দ্রের হাতে এই বেসরকারি টেলিকম সংস্থার ৩৫.৮ শতাংশ শেয়ার ভারত সরকারের হাতে চলে আসবে। ভোডাফোন গ্রুপের হাতে ২৮.৫ শতাংশ শেয়ার থাকবে ও আদিত্য বিড়লা গ্রুপের হাতে থাকবে ১৭.৮ শতাংশ শেয়ার।

১.৯৫ লক্ষ কোটি টাকা দেনার দায়ে ডুবে ছিল ভোডাফোন-আইডিয়া। তাই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি টেলিকম সংস্থা। কেন্দ্রের তরফে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্পেকট্রাম চার্জ এবং AGR-র বকেয়া পরিশোধের ক্ষেত্রে কোনও সংস্থাকে তাড়াহুড়ো করতে হবে না। আগামী চারবছর সেই বকেয়া ঋণ পরিশোধ না করলেও সুদ দিয়ে যেতে হবে। তবে কোনও সংস্থা চাইলে ইক্যুইটিতে রূপান্তর করতে পারবে সেই বকেয়া ঋণকে। এতে ফায়দা হবে কেন্দ্রের। আর তাই দেরী না করেই ভারত সরকারের প্রস্তাবেই সায় দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভি। দেনায় জর্জরিত ভোডাফোন-আইডিয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতেই হত। কারণ অন্যান্য টেলিকম সংস্থা গুলির সঙ্গে প্রতিযোগীতায় পেরে উঠছিল না ভি। সঙ্গে ঋণের বোঝা ও সুদের পরিমাণ মাথার উপর ছিল ভি-এর। টেলিকম সংস্থার অনুমান ভি-এর ১৬ হাজার কোটি টাকা সুদ বকেয়া রয়েছে। সেটা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা সময়ের অপেক্ষা।

বার বার রিচার্জ থেকে মুক্তি, বছরভর কথা বলার প্ল্যান নিয়ে হাজির VI

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন, গোটা বিশ্বে বয়কটের মুখে রাশিয়া

আরও সুস্থ ভারত! করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00