Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন, গোটা বিশ্বে বয়কটের মুখে রাশিয়া

সর্ব শক্তি নিয়ে ইউক্রেনের মত ছোট প্রতিবেশী দেশে যেভাবে হামলা চালাচ্ছে রাশিয়া তা নিন্দা জানাচ্ছে গোটা বিশ্বের মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: এটা তো হওয়ারই ছিল! গোটা বিশ্বে ছিঃ ছিঃ কারের মুখে রাশিয়া। সর্ব শক্তি নিয়ে ইউক্রেনের মত ছোট প্রতিবেশী দেশে যেভাবে হামলা চালাচ্ছে রাশিয়া তা নিন্দা জানাচ্ছে গোটা বিশ্বের মানুষ। তবে শুধুই নিন্দা নয়, ইউরোপীয়ন ইউনিয়ন ও আমেরিকা সহ সমস্ত দেশ রাশিয়ার বিরুদ্ধে সবরকম বয়কটের পথে হেঁটেছে। এবার ফুটবল সহ একাধিক ক্ষেত্রে চরম বয়কটের মুখে পুতিনের দেশ। ‘ফিফা’-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে ফুটবল বিশ্বকাপে নির্বাসিত করা হচ্ছে। ‘ফিফা’ ও ‘উয়েফা’ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা এবং উয়েফা যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ার কোনও জাতীয় এবং ক্লাব দল ফিফা ও উয়েফার কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত নির্বাসনের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’ দুই ফুটবল সংস্থার তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, ‘ইউক্রেনে আক্রান্তদের পাশে রয়েছে ফুটবল। গোটা বিশ্বের ফুটবল এ ক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে। দুই সংস্থার প্রেসিডেন্টই আশাবাদী দ্রুত ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হবে, যাতে ফুটবল আবার শুরু হয়, ফুটবলের মাধ্যমে শান্তি এবং ঐক্য ফিরে আসে।’

শুধুই ফুটবল নয়, আন্তজার্তিক হকি ফেডারেশন ও অলিম্পিক কমিটি রাশিয়া, বেলারুশের সমস্ত ক্লাব ও দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আন্তজার্তিক রাগবি সংস্থাও রাশিয়াকে বয়কটের মুখে হেঁটেছে। ওয়াল্ট ডিজনি বিবৃতিতে জানিয়ে দিয়েছে রাশিয়াই আগামী দিনে কোনও শ্যুটিং করা হবে না। যারা শ্যুটিং রয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে ওয়াল্ট ডিজনি। ওয়ার্নার ব্রস প্রযোজিত ‘দ্য ব্যাটম্যান’ ছবি রাশিয়ার কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। আগামী দিনে রাশিয়ায় সিনেমা মুক্তি পাবে কিনা চিন্তা করা হবে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রস। অর্থাৎ ইউক্রেনে আগ্রাসন বাড়ালেও আন্তজার্তিক স্তরে ক্রমশ কোনঠাসা হচ্ছে রাশিয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00