Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বার বার রিচার্জ থেকে মুক্তি, বছরভর কথা বলার প্ল্যান নিয়ে হাজির VI

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার চিন্তা দূর করতে এগিয়ে এসেছে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া। নিজেদের গ্রাহকদের সুবিধা করে দেওয়ার জন্য নিত্যনতুন প্ল্যান আনে টেলিকম সংস্থাগুলো। একে অপরকে টেক্কা দিতে কখনও আনলিমিটেড কল, কখনও আনলিমিটেড নেট, কখনও তার সঙ্গে যুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম। বিভিন্নভাবে নিত্য নতুন প্ল্যান করে গ্রাহকদের চমকে দেয় সংস্থাগুলো।

ভোডাফোন আইডিয়ার কাছে বিভিন্ন বাজেটের বিভিন্ন রিচার্জ প্ল্যান রয়েছে। সেখানে যেমন মাসিক রিচার্জ রয়েছে, তেমন রয়েছে বার্ষিক প্ল্যান। আবার নির্দিষ্ট কয়েকদিনের প্ল্যানও নিজেদের তালিকায় রেখেছে ভোডাফোন আইডিয়া। ২০০০-র কম টাকা দিয়ে রিচার্জ করলে বছরে বারবার আর রিচার্জ করতে হবে না। এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে ভোডাফোনের কাছে। প্রতিমাসে নির্দিষ্ট দিনে গিয়ে রিচার্জ করার থেকে মিলবে মুক্তি। অনেক সময় দেখা যায় ফোন করতে গিয়ে ফোন যাচ্ছে না, হঠাৎ মনে পড়ে রিচার্জ শেষ হয়ে গিয়েছে। আবার নতুন করে রিচার্জ করে কাজ সারতে হয়। তাই গ্রাহকদের ভাবনা মাথায় রেখে দু হাজারের কমে একটি বার্ষিক প্ল্যান রেখেছে ভিআই।

জানা গিয়েছে ভোডাফোন আইডিআর ১৯৯৯ টাকার প্ল্যান ভারতের যেকোনো জায়গায় পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে ভোডাফোন আনলিমিটেড কলিং এর পাশাপাশি পাবেন মোট ২৪ জিবি ডেটা, সঙ্গে মোট ৩৬০০ এসএমএস। এক বছরের জন্য এই সুযোগ পাওয়া যাবে। এই রিচার্জ করার সব থেকে বড় সুবিধা হল গ্রাহকদের বারবার রিচার্জ করতে হবে না। বছরে একবার রিচার্জ করলেই ঝনঝাট থেকে মুক্তি মিলবে। এই প্ল্যান তাদের ক্ষেত্রেই সব থেকে সুবিধার, যারা বারবার রিচার্জ করা থেকে মুক্তি চান। একবার রিচার্জ করে নিলে, বছরভর কথা বলার সুযোগটা থাকবে। পাশাপাশি যাদের ডেটার খুব বেশি প্রয়োজন হয় না তাদের জন্য এই রিচার্জটি একটি ভালো প্ল্যান।

দুর্দান্ত অফার  নিয়ে হাজির Vodafone, প্রতিদিন পাবেন 1GB অতিরিক্ত ডেটা

সুখবর Vodafone Idea-র গ্রাহকদের, মার্চেই চালু 5G পরিষেবা

নতুন বছরের শুরুতেই সস্তা Vodafone Idea, কম খরচেই মিলবে রিচার্জ প্ল্যান

ভোডাফোন-আইডিয়া’র নতুন মালিক ভারত সরকার! বড় সিদ্ধান্ত টেলিকম সংস্থার

ভি-এর ৬০১ টাকার রিচার্জে একবছর ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00