Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

কোনও পরীক্ষার্থী সঠিক অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে বা পরীক্ষাকেন্দ্রে কোনও অসদ উপায় অবলম্বন করলে সেই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটায় গত দু’বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পড়েছে কোপ। ২০২০-তে অর্ধেক পরীক্ষা হলেও ২০২১- সম্পূর্ণ ভাবে বন্ধ ছিল পরীক্ষা। কিন্তু ২০২২ সালে সেই অবস্থার উন্নতি ঘটায় রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় অফলাইনেই হবে পরীক্ষা। সেইমতোই এপ্রিল মাসে শুরু হচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। যা নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সংসদ। মঙ্গলবার নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কোভিড বিধি মেনেই প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলিকে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরীক্ষক যদি মনে করেন, কোনও পরীক্ষার্থী কোভিডের মতো কোনও স‌ংক্রামক রোগে আক্রান্ত তা হলে তিনি সেই পরীক্ষার্থীকে সবার থেকে আলাদা বসাতে পারেন। করোনা আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও পরীক্ষা শেষে আলাদা করে রাখতে হবে এব‌ং একটি আলাদাখামে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে।

বরাবরের মতই, এবারেও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় পুরানো নিয়ম বহাল রাখা হয়েছে। কোনও পরীক্ষার্থী সঠিক অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে বা পরীক্ষাকেন্দ্রে কোনও অসদ উপায় অবলম্বন করলে সেই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ৫০ মিটার অবধি কোনও অবাঞ্ছিত ব্যক্তির ঘোরাফেরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার কারণেই নিজ স্কুলে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। আগামী ২ এপ্রিল শুরু হবে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২০ এপ্রিল। সংসদ জানিয়েছে, দুপুর ২ টা থেকে বিকেল ৫.৩০ অবধি হবে পরীক্ষা চলবে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

বৃষ্টি মাথায় নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, দুর্ভোগ কাটাতে কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ?

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00

Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-engine-frontend" was enqueued with dependencies that are not registered: jet-plugins. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-engine-jet-popup-compatibility" was enqueued with dependencies that are not registered: jet-plugins. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131