নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ডিজিটাল মিডিয়া দুনিয়ায় কমবেশি সকলেই প্রতিনিয়ত সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। আর তাতেই নিরীহ মানুষদের খোয়াতে হচ্ছে বহু টাকা। সম্প্রতি এক তথ্য সামনে এসেছে সেখানে জানা গিয়েছে, চলতি বছর প্রথম ছয় মাসে UPI জালিয়াতির শিকার হয়েছেন কমপক্ষে ২৬ হাজার মানুষ। তাই প্রতারণার হাত থেকে বাঁচতে আগেই জেনে নিন UPI জালিয়াতি সম্পর্কের বেশ কয়েকটি তথ্য ।
ভুয়ো পেমেন্ট স্কিনশট-
সাইবার প্রতারকরা ভুয়ো স্কিনশট তৈরি করে টাকা চেয়ে থাকে। তাই ভুলেও সেই প্রতারণায় পা দেবেন না।
বন্ধু হওয়ার চেষ্টা করে টাকা চাওয়া –
স্ক্যামাররা বন্ধু বা আত্মীয় হওয়ার ভান করার জন্য AI ভয়েস ক্লোনিং এবং ডিপফেকের ব্যবহার করে থাকছেন। যাতে সহজে সবাই পরিচিত ভেবে টাকা দিয়ে ফেলে।
ভুয়ো UPI QR কোর্ড-
সাইবার স্ক্যামাররা জাল UPI QR কোড ব্যবহার করে মানুষকে প্রতারণা করে । তাই স্ক্যান করার আগে ভালো ভাবে দেখে নিয়ে টাকা দেবেন।
কীভাবে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন?
সাইবার স্ক্যামার থেকে নিজেকে রক্ষা করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত।
১) UPI পিন শেয়ার করবেন না
UPI পিন আসলে আপনার ডেবিট কার্ডের এটিএম পিনের মতো। তাই কারো সাথে সেই পিন শেয়ার করবেন না ।
২) পেমেন্টের সময় পিন কাউকে লিখে দেবেন না
পেমেন্ট করার জন্য UPI পিন লেখার দরকার নেই। কেউ যদি আপনাকে পিন লিখতে বলে , তাহলে বুঝবেন সে আপনার ব্যাঙ্কের তথ্য জানতেই একাজ করছেন ।
৩) অবাঞ্চিত পেমেন্ট লিঙ্ক
এসএমএস, ইমেল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো কোনো অজানা পেমেন্ট লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন।