Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ! লটারিতে জেতা প্রেমিকের ৩০ কোটি টাকা নিয়ে প্রাক্তনের সঙ্গে পালাল প্রেমিকা

মজার বিষয় হল, লরেন্স ক্যাম্পবেল ৩০ কোটি (CA$5 মিলিয়ন) টাকা জিতেছিলেন লটারিতে। সেই টাকা নিয়েই তাঁর প্রেমিকা পালিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, প্রেমে পড়লে মানুষ অন্ধ। কিন্তু তার ফল মারাত্মক। বিষয়টি এখন হারে হারে টের পাচ্ছেন লরেন্স ক্যাম্পবেলের নামক এক ব্যক্তি। তাঁর সঙ্গে যা হল, তা কল্পনাতীত। ঘটনাটি কানাডার উইনিপেগ শহরের ঘটনা। যেখানে লরেন্স ক্যাম্পবেলকে ঠকিয়ে তাঁর প্রেমিকা ৩০ কোটি (CA$5 মিলিয়ন) টাকা নিয়ে পালিয়েছেন, তাও আবার তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে। মজার বিষয় হল, লরেন্স ক্যাম্পবেল ৩০ কোটি (CA$5 মিলিয়ন) টাকা জিতেছিলেন লটারিতে। সেই টাকা নিয়েই তাঁর প্রেমিকা পালিয়েছেন। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। কারণ লরেন্স ক্যাম্পবেল ম্যানিটোবার কিংস বেঞ্চের আদালতে এই মামলাটি দায়ের করেছেন।

যেখানে তিনি অভিযোগ করেছেন যে, তিনি ২০২৪ সালে একটি লটারির টিকিট কিনে ছিলেন, কিন্তু তাঁর কাছে বৈধ পরিচয়পত্র না থাকার কারণে, লটারি কর্মকর্তারা তাঁকে অন্য কারো নামে টাকা দাবি করার পরামর্শ দিয়েছিলেন। তখন লরেন্স তাঁর প্রেমিকা ক্রিস্টাল অ্যান ম্যাকেকে বিশ্বাস করে তাঁর নামে টাকা তোলেন। কারণ সেই সময় দুজন একসঙ্গে থাকছিলেন। প্রায় দেড় বছর ধরে তাঁরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাদের কোনও ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, তাই তিনি লটারির পুরো টাকা ক্রিস্টালের অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু প্রথম প্রথম সবকিছু স্বাভাবিক ছিল। দুজনে একসঙ্গে লটারি সম্পর্কিত একাধিক ভিডিও রেকর্ড করেছিলেন। কিন্তু কয়েকদিন পর সবকিছু বদলে যায়।

ক্রিস্টাল হঠাৎ হোটেল ঘর থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে যান। এবং প্রেমিক লরেন্স ক্যাম্পবেলের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে যখন লরেন্স তাঁকে খুঁজে পেলেন, তখন সে অন্য কারো সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালতে দাখিল করা এক বিবৃতি অনুসারে, ক্রিস্টাল ক্যাম্পবেলকে কল, বার্তা এবং সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছিলেন এবং এমনকী তার বিরুদ্ধে সুরক্ষা আদেশও জারি করেছিলেন। এই মামলায়, লরেন্স কেবল ক্রিস্টালই নয়, ওয়েস্টার্ন কানাডা লটারি কর্পোরেশন এবং ম্যানিটোবা লিকার অ্যান্ড লটারির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। তিনি বলেছেন, এই সংস্থাগুলি তাঁকে ভুল পরামর্শ দিয়ে অন্য কারো কাছে টাকা পাঠাতে বলেন। বিষয়টি অন্যায্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00