Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন দফতরে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগপত্র, গ্রেফতার প্রতারণা চক্রের ‘কিংপিন’

Share:

নিজস্ব প্রতিনিধি : সই জাল করে, ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই ব্যক্তিকে প্রতারণা চক্রের কিংপিং বলে দাবি করেছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে নব দফতরের আধিকারিক শুভঙ্কর বাগচি বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে বলা হয়েছে, তাঁর কাছে একটি নিয়োগপত্র এসেছে। সেই নিয়োগপত্রে নাম রয়েছে বলরাম দাস। কিন্তু সমস্ত নথি দেখে জানা গিয়েছে, ওই নথি ও নিয়োগপত্র ভুয়ো। শুধুতাই নয়। নিয়োগপত্র পেতে বন দফতর আধিকারিকেক সই আবশ্যক। সেই সইও নকল করা হয়েছে।

অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নামে বিধাননগর পুলিশ। দায়িত্ব পান বিধাননগর উত্তর থানার সাব ইন্সপেক্টর প্রবীণকুমার ঠাকুর। তদন্ত করতে গিয়েই উঠে আসে প্রতারণার কথা। সেই বিষয়টি যাচাই করতেই সামনে আসে এই প্রতারণা জালের অভিযু্ক্ত সুকুমার মণ্ডল। সলে মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁকে গ্রেফতার করেছে, বিধাননগর উত্তর থানার পুলিশ। ইতিমধ্যে ওই ধৃতের ফোন ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

বাজেয়াপ্ত হওয়া ফোন থেকে পুলিশ প্রতারণা চক্রের জাল গোটাতে চাইছেন। কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে। কতটা জাল বিস্তৃত হয়েছে। কেউ এইভাবে চাকরি করছেন কিনা সবটাই জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। এই জাল চক্রের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। অভিুযুক্ত সুকুমার কীভাবে এই জাল বিস্তৃত করেছে, কীভাবে কাজ করছিল তা জানার চেষ্টা করে চলেছে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00