নিজস্ব প্রতিনিধি: দীপাবলি(Diwali 2024) এক আনন্দের উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্যও এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে, দীপাবলির দিনে একটি নির্দিষ্ট সময়ে ট্রেডিং করার পুরনো ঐতিহ্য রয়েছে যাকে বলা হয় ‘মুহুরত ট্রেডিং’(Muhurat Trading)। চলতি বছর এই মুহুরত ট্রেডিং(Muhurat Trading 2024) কবে হবে তা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল না। কারণ ৩১শে অক্টোবর এবং ১লা নভেম্বর এই দুই দিনই দিওয়ালি পড়েছে, ফলে কোন দিন এবং কোন সময়ে এই ট্রেডিং হবে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এর তরফ থেকে এই বিভ্রান্তি দূর করা হয়েছে। এই সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী ১লা নভেম্বর বিশেষ একটি ঘন্টার জন্য মুহুরত ট্রেডিংয়ের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রেমের বিরহ পুরোপুরি অতীত, কাজের তাগিদে শহর ছাড়লেন অভিনেত্রী স্বস্তিকা
কোন সময়ে অনুষ্ঠিত হবে এই ট্রেডিং? এই প্রশ্নের উত্তরে BSE এবং NSE উভয় সংস্থাই জানিয়েছে, মুহুরত ট্রেডিং হতে চলেছে ১লা নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে। এবং পুঁজিবাজারের প্রাক অধিবেশন হবে ১৫ মিনিটের, বিকেল ৫.৪৫ থেকে ৬টা পর্যন্ত। মুহুরত ট্রেডিংয়ের এই বিশেষ অনুষ্ঠানে প্রতি বছরই বিনিয়োগকারীরা চমৎকার রিটার্ন পেয়ে থাকেন, সেই কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ হচ্ছেটা কী? স্ত্রীর লিঙ্গ পরীক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী
দীপাবলির দিনেই এই বিশেষ ট্রেডিংয়ের আয়োজন করা হয়ে থাকে। যদিও দীপাবলির সময়ে শেয়ার বাজার বন্ধ থাকে। কিন্তু একটি বিশেষ দিনের বিশেষ মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য খোলা হয় শেয়ার বাজার। সেই কারণেই এর নাম মুহুরত ট্রেডিং। এই দিন বিনিয়োগকারীরা অন্তত কম পরিমাণে হলেও কিছু না কিছু বিনিয়োগ করে থাকেন। কারণ বিশ্বাস করা হয় দীপাবলির দিনে শুভ বানিজ্য সর্বদা লাভদায়ক হয়। দীপাবলিতে, এই ট্রেডিং তিনটি বাজারেই হয়- ইক্যুইটি, ইক্যুইটি ফিউচার এবং অপশন, কারেন্সি এবং কমোডিটি মার্কেট। মুহুরত ট্রেডিং প্রথা আজ থেকে নয়, প্রায় দশকের পুরনো এক ঐতিহ্য। ১৯৫৭ সালে BSE এর সূচনা করেন। পরবর্তীতে ১৯৯২ সালে NSE-ও একই পথে হাঁটে। অনেক বিনিয়োগকারীই এই দিনটিকে নিজেদের বিশেষ পছন্দের তালিকায় রাখেন।