Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ৪৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় টু-হুইলার নির্মাণকারী সংস্থা Hero MotoCorp তাদের ইলেকট্রিক স্কুটার পরিসরে নতুন সংযোজন করেছে—Vida VX2। আর তারই পরিপ্রেক্ষিতে সংস্থাটি একটি সীমিত সময়ের ইন্ট্রোডাক্টরি প্রাইস অফারের ঘোষণা করেছে , যার অধীনে Vida VX2-র মূল্য কমিয়ে করা হয়েছে মাত্র ৪৪,৯৯০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

নতুন মূল্যছাড় এবং মডেলভেদে দাম

এই সীমিত সময়ের অফারে Vida VX2 স্কুটার দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—VX2 Go এবং VX2 Plus।

মূলত, Vida VX2 স্কুটার কেনার দুটি পদ্ধতি রয়েছে—একটি হলো BaaS (Battery as a Service) মডেল, যেখানে ব্যাটারি রেন্টে পাওয়া যাচ্ছে, এবং অন্যটি হল ব্যাটারি সহ পুরো স্কুটার কেনা।

প্রথমে লঞ্চের সময় VX2 Go মডেলের মূল্য ছিল:

  • ₹৫৯,৪৯০ (BaaS সহ)
  • ₹৯৯,৪৯০ (ব্যাটারি সহ)

আর VX2 Plus ছিল:

  • ₹৬৪,৯৯০ (BaaS সহ)
  • ₹১,১০,০০০ (ব্যাটারি সহ)

কিন্তু নতুন অফারের আওতায় দাম হয়েছে:

  • VX2 Go: ₹৪৪,৯৯০ (BaaS সহ), ₹৮৪,৯৯০ (ব্যাটারি সহ)
  • VX2 Plus: ₹৫৭,৯৯০ (BaaS সহ), ₹৯৯,৯৯০ (ব্যাটারি সহ)

এই আকর্ষণীয় মূল্যছাড় হিরো মটোকার্পের লক্ষ্য ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে নিজের অবস্থান আরও দৃঢ় করা।

VX2 Go ও Plus-এর মধ্যে পার্থক্য

এই দুটি ভ্যারিয়েন্টের মূল পার্থক্য ব্যাটারির ক্ষমতায়।

VX2 Go মডেলে রয়েছে একটি 2.2kWh রিমুভেবল ব্যাটারি, যা প্রায় ৯২ কিমি (IDC অনুযায়ী) যেতে পারে।

VX2 Plus মডেলে রয়েছে দুটি 3.4kWh ব্যাটারি, যার ফলে স্কুটারটি এক চার্জে ১৪২ কিমি পর্যন্ত চলতে পারে।

এই ব্যাটারিগুলো সহজেই খোলা যায়, ফলে চার্জিংয়ে সুবিধা। এটি শহরের মধ্যে ডেলি কমিউটিং-এর জন্য একটি আদর্শ ও সাশ্রয়ী পরিবেশবান্ধব সমাধান।

বাজারে প্রতিযোগিতা ও সম্ভাবনা

ইলেকট্রিক টু-হুইলারের বাজারে বর্তমানে প্রচুর প্রতিযোগিতা চলছে, যেখানে Ola, TVS, Ather, এবং Bajaj ইতিমধ্যেই শক্তিশালী অবস্থানে রয়েছে। এই অবস্থায় Hero-এর এমন কম দামের অফার নিঃসন্দেহে সাধারণ ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়াবে এবং ইলেকট্রিক যানবাহনের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। তবে, সংস্থার তরফে  জানানো হয়েছে, এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য, এবং নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি। তাই, আগ্রহীরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00