নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়াম স্কুটারের বাজারে আরও এক নতুন সংযোজন হিসেবে হাজির হল স্বনামধন্য দু’চাকা বিশিষ্ট যানবাহন নির্মাণকারী সংস্থা Aprilia-র SR 175। যার দাম ধার্য করা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার টাকা (এক্স-শোরুম)। সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই মডেলটি সংস্থার পূর্ববর্তী জনপ্রিয় স্কুটার SR 160-এর পরিবর্তে এসেছে।
নতুন ইঞ্জিন, আরও শক্তিশালী পারফরম্যান্স
Aprilia SR 175 স্কুটারে ব্যবহার করা হয়েছে ১৭৪.৭ সিসি-র একদম নতুন, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যার সঙ্গে রয়েছে ৩-ভাল্ভ সেটআপ। ইঞ্জিনে বড় বোর ব্যবহারের ফলে ১২.৯২hp @ ৭,২০০ rpm এবং ১৪.১৪Nm @ ৬,০০০ rpm টর্ক উৎপন্ন করতে সক্ষম এই স্কুটার। যা আগের SR 160-র থেকে স্পষ্টতই উন্নত পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
আধুনিক ফিচার ও টেকনোলজি
এই স্কুটারে সবচেয়ে বড় আপডেট হলো কালার TFT ডিসপ্লে, যা RS 457 এবং Tuono 457-এর থেকে অনুপ্রাণিত। যদিও এর ইন্টারফেস এবং অ্যানিমেশন পৃথক এবং এতে রয়েছে একাধিক ডিসপ্লে লেআউটের অপশন। এছাড়াও, Bluetooth কানেক্টিভিটি থাকায় ব্যবহারকারী Aprilia অ্যাপ-এর মাধ্যমে ফোন কল, নোটিফিকেশন এবং মিউজিক কন্ট্রোল করতে পারবেন।
ডাইমেনশন ও ব্রেকিং সিস্টেম
সূত্র মারফত জানা গিয়েছে, SR 175-তে SR 160-এর মতোই ১৪ ইঞ্চির চাকা এবং ১২০ সেকশন চওড়া টায়ার ব্যবহৃত হয়েছে। ব্রেকিংয়ের দায়িত্বে রয়েছে সামনে ডিস্ক ব্রেক (সিঙ্গল চ্যানেল ABS) এবং পিছনে ড্রাম ব্রেক।
ডিজাইন ও প্রতিযোগিতা
বাহ্যিকভাবে SR 175 দেখতে প্রায় SR 160-এর মতো হলেও এর নতুন রংয়ের বিকল্পগুলি RS 457 থেকে অনুপ্রাণিত। বিশেষ করে হোয়াইট-রেড এবং পার্পল-রেড কম্বিনেশন নজর কাড়বে। প্রতিযোগিতার ক্ষেত্রে SR 175-র সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Yamaha Aerox 155 এবং Hero Xoom 160।
দাম, ফিচার ও পারফরম্যান্স মিলিয়ে Aprilia SR 175 স্কুটারটি স্পোর্টি স্কুটারের বাজারে প্রিমিয়াম শ্রেণিতে নতুন চাহিদা তৈরি করবে বলেই আশা করা যায়।