Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

 নতুন ফিচার সমৃদ্ধ পালসারের এই মডেলের দাম বাড়ল ৭,০০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা Bajaj সম্প্রতি Bajaj Pulsar NS400Z-এর আপডেটেড ভার্সন এনে এক নতুন চমক লাগিয়েছে।  যা এবার আরও বেশি শক্তিশালী এবং আধুনিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ হয়ে এসেছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, Bajaj Pulsar NS400Z– এর এক্স-শোরুম মূল্য ₹১.৯২ লক্ষ। যা পূর্বের মডেলের তুলনায় ৭,০০০ টাকা বেশি। কিন্তু এই সামান্য মূলবৃদ্ধির বিনিময়ে বাইকটি যে উন্নত পারফরম্যান্স এবং নতুন ফিচারে সুসজ্জিত হয়েছে, তা নিঃসন্দেহে ভ্যালু-ফর-মানি।

উন্নত ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন Pulsar NS400Z-এ রয়েছে ৩৭৩সিসি-র ইঞ্জিন, যা এখন তৈরি করছে ৪৩ হর্সপাওয়ার (আগের থেকে ৩ হর্সপাওয়ার বেশি) এবং এই শক্তি পাওয়া যাচ্ছে ৯,৫০০rpm-এ, যা আগে ছিল ৯,০০০rpm। এর পাশাপাশি টর্ক এখনও ৩৫Nm থাকলেও সেটি তৈরি হচ্ছে ৫০০rpm পরে, অর্থাৎ ৭,০০০rpm-এ। রেডলাইন বেড়ে এখন হয়েছে ১০,৭০০rpm – ফলে উচ্চ গতিতে চালনার অভিজ্ঞতা হয়েছে আরও রোমাঞ্চকর।

নতুন টায়ার ও ব্রেকিং সিস্টেম

পূর্বের MRF বাইয়াস-প্লাই টায়ারের পরিবর্তে এখন দেওয়া হয়েছে Apollo Alpha H1 রেডিয়াল টায়ার – সামনে ১১০/৭০-ZR১৭ এবং পেছনে ১৫০/৬০-ZR১৭, যা রোড গ্রিপ এবং কর্নারিংয়ে অনেক উন্নতি সাধন করবে। ফ্রন্ট ব্রেকে এখন সিন্টারড প্যাড ব্যবহৃত হয়েছে, যা আগের অর্গানিক ইউনিটের চেয়ে উন্নত ব্রেকিং পারফরম্যান্স দেবে।

নতুন ফিচার – Bi-Directional Quickshifter

এই আপডেটে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল বাই-ডিরেকশনাল কুইকশিফটার, যা শুধুমাত্র Sport Mode-এ কাজ করে। এটি হল প্রথমবার কোনও Bajaj-ব্র্যান্ডেড বাইকে যুক্ত এই প্রিমিয়াম বৈশিষ্ট্য। এছাড়াও, চারটি রাইডিং মোড (Sport, Road, Rain, Off-road)-এর মধ্যে এখন Sport Mode আরও তীক্ষ্ণ থ্রটল রেসপন্স দেয়।

পরিচিত ডিজাইন, নতুন গ্রাফিক্স

বডি ডিজাইনে খুব বড় পরিবর্তন না হলেও, স্টিকার ও গ্রাফিক্সে সামান্য রিফ্রেশমেন্ট এসেছে। জানা গিয়েছে, বাইকটি এখন চারটি রং-য়ে পাওয়া যাচ্ছে—হোয়াইট, রেড, গ্রে ও ব্ল্যাক। তবে, পুরনো মডেলের মতোই এই নতুন মডেলেরও ওজন ১৭৪ কেজি, ফুয়েল ট্যাঙ্ক ১২ লিটার এবং সিট হাইট ৮০৫ মিমি, যা চালকদের জন্য সহজলভ্য ও আরামদায়ক।

মাত্র ₹৭,০০০ দামের বৃদ্ধি হলেও, Bajaj Pulsar NS400Z এখন আগের তুলনায় অনেক বেশি পারফরম্যান্স ও ফিচার অফার করছে। দ্রুতগতির রাইড, উন্নত টায়ার, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক কুইকশিফটারের কারণে এটি নিঃসন্দেহে VFM (Value For Money) ক্যাটেগরিতে অগ্রগণ্য হয়ে উঠেছে। স্পোর্টি বাইকপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00