নিজস্ব প্রতিনিধিঃ এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে Samsung 5G স্মার্টফোনের দাম । এবার ১০ হাজার টাকাতেই মিলতে চলেছে 5G স্মার্ট ফোন । বাজারে আসছে Galaxy F-series আওতায় নতুন ফোন Samsung Galaxy F06 5G। কবে আসবে ভারতের বাজারে তা এখন জানা যায়নি । তবে সামনে এসে গিয়েছে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন ।
Samsung Galaxy F06 5G দাম কত ?
Flipkart – এ সামনে এসেছে এই ফোনটির একটি টিজার । সেখানেই দেখা যাচ্ছে Samsung Galaxy F06 5G ফোনটি বাজারে বিক্রি হবে 9999 টাকা বা তার চেয়ে কম 9499 টাকায় । সেলিং প্রাইসই থাকবে ১০ হাজার টাকার মধ্যে । তাই আপনি যদি মিড-বাজেটে একটি ভাল ক্যামেরা, ব্যাটারির ফোন হিসাবে কিনতেই পারেন Samsung- এর এই নতুন স্মার্টফোনটি ।
Samsung Galaxy F06 5G – এর স্পেসিফিকেশন
ডিসপ্লে- Samsung Galaxy F06 5G ডিসপ্লে 6.7-ইঞ্চি। মিলতে পারে FHD+ sAMOLED স্ক্রিনের সুবিধা ।
প্রসেসর – মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ বাজারে আসার সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে ফোনে মিলবে 8GB RAM ।
ব্যাটারি- এই ফোনে থাকতে চলেছে 6000mAh ব্যাটারি । যেটায় যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা – 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে । এবং Samsung Galaxy F06 5G ফোনে পাবেন 13MP সেলফি ক্যামেরা ।