Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ! ভোট মিটলেই পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি বাড়বে ১২ টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট বড় বালাই। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে যাতে কেন্দ্রের শাসকদল বিজেপি বিপাকে না পড়ে তার জন্য গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও দেশীয় বাজারে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পথে হাঁটেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু ভোট মিটলেই ফের দুই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে সংস্থাগুলি। আর সেক্ষেত্রে কমপক্ষে পেট্রল ও ডিজেলের দাম একলাফে প্রতি লিটারে ১২ টাকা বাড়তে পারে। শুক্রবার পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে।

রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার এক ধাক্কায় প্রতি ব্যারেল তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছে। যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে।

সূত্রের খবর আর্থিক ক্ষতি সামাল দিতে দ্রুতই প্রতি লিটারে কমপক্ষে ১২ টাকা ১০ পয়সা দাম বাড়ানো উচিত বলে পেট্রোলিয়াম মন্ত্রককে জানিয়ে দিয়েছেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির শীর্ষ আধিকারিকরা। আর যদি সংস্থার কোষাগারে বাড়তি অর্থ ঢোকাতে হয় সেক্ষেত্রে প্রতি লিটারে অন্তত ১৫ টাকা ১০ পয়সা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন তাঁরা। কিন্তু এক সঙ্গে পেট্রল-ডিজেলের দাম ১২ টাকা বাড়ালে সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ হতে পারেন বলে মনে করছেন পেট্রোলিয়াম মন্ত্রকের কর্তারা। সেক্ষেত্রে তাঁরা চাইছেন, প্রথমে প্রতি লিটারে নয় টাকা বাড়ানো হোক। সেই ধাক্কা সামলানোর পরে ফের ছয় টাকা বাড়িয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।  

জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ফল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা

দুঃসংবাদ শোনাল মারুতি, নতুন বছরের শুরুতেই বাড়ছে দাম

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

মিলল না রফাসূত্র, আমজনতাকে বিপদে ফেলে ধর্মঘটে আলু ব্যবসায়ীরা

আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকালেই বহরমপুর বাজারে হানা টাস্কফোর্সের

দাম নিয়ন্ত্রণে ফের ভিন রাজ্যে আলু রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি

এক বছরে বেড়েছে ১৬ শতাংশ, কলকাতায় ফ্ল্যাটের গড় দাম ১.২৩ কোটি

মূল্যবৃদ্ধির জেরে চরম বিপাকে মধ্যবিত্তরা, দেশের অর্থনৈতিক সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00