Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক বছরে বেড়েছে ১৬ শতাংশ, কলকাতায় ফ্ল্যাটের গড় দাম ১.২৩ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন যত এগোবে স্বাভাবিক নিয়মে জিনিসপত্রের দামও তত বাড়বে। কিন্তু সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধির হার(Price Hike) যেন আকাশ ছুঁয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু থেকে মাসকাবারি চাল-ডাল এমনকি সবজি বাজারের জিনিসপত্রের দামেও যেন আগুন লেগে গিয়েছে। এমতাবস্থায় সম্পত্তির মূল্যবৃদ্ধি ঘটবে না তা কি হয়! এক সাম্প্রতিক রিপোর্টে জানা গেল, কলকাতা-সহ ভারতের প্রধান সাতটি শহরে গত এক বছরে বিক্রি হওয়া ফ্ল্যাটের গড় দাম প্রায় ২৩ শতাংশ বেড়ে গিয়েছে(Flats Price Hike)। ভারতের যে কোনও মেট্রো সিটিতেই(Metro City) একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুনঃ IPL Auction: নিলামের আসরে ডুপ্লেসিকে পেতে ঝাঁপাচ্ছে চার দল

গতকাল বুধবার প্রকাশিত হওয়া এক রিপোর্টের দৌলতে জানা গিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছ’মাসে এই শহরগুলিতে বিক্রি হওয়া ফ্ল্যাটের গড় দাম পৌঁছেছে ১.২৩ কোটি টাকায়। যা গত বছর একই সময়কালে ছিল ১ কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ। কোভিড অতিমারীর পরে দামি ফ্ল্যাটের রেকর্ড বিক্রি হওয়াতেই গড় দাম বেড়েছে বলে জানা গিয়েছে।

আলাদা করে কলকাতা(Kolkata) শহরের ফ্ল্যাট বিক্রির গতিবিধির ওপর নজর রাখা হলে একই চিত্র চোখে পড়বে। কলকাতা ও তৎসংলগ্ন শহরাঞ্চলে চলতি অর্থবছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হওয়া ফ্ল্যাটের গড় দাম গত বছরের এই একই সময়কালের তুলনায় ৮ লক্ষ টাকা বেড়ে গিয়েছে, ফলে ফ্ল্যাটের গড় দাম এসে দাঁড়িয়েছে ৬১ লক্ষ টাকায়। শুধু কলকাতাতেই দাম বৃদ্ধির হার ১৬ শতাংশ। তবে গত অর্থবছরের প্রথম ছ’মাসের তুলনায় চলতি অর্থবছরের এপ্রিল–সেপ্টেম্বর সময়কালে কলকাতায় ফ্ল্যাটের বিক্রির সংখ্যা কিছুটা কমেছে। গত বছরের নিরিখে এবারের বিক্রি প্রায় আড়াই হাজার কমেছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে কলকাতায় মোট ১১,০৯৫টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। যার মোট বিক্রয় মূল্য ছিল ৫,৮৫১ কোটি টাকা। অন্য দিকে, ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছ’মাসে কলকাতায় মোট ৮,৬২০টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। মোট বিক্রয় মূল্য ৫,২৬৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ ১২ ডিগ্রির ঘরে পুরুলিয়া, ঠাণ্ডায় কাবু কলকাতাবাসী, সপ্তাহান্তে কি আরও নামবে পারদ?

ফ্ল্যাটের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন নির্মাতারা। নির্মাণসামগ্রীর পাশাপাশি শ্রমিকদের মজুরি বাড়ায় গত বছরের তুলনায় এ বছর ফ্ল্যাটের দাম বেড়েছে। এছাড়াও মানুষ এখন অপেক্ষাকৃত বড় ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছে। এই কারণগুলির জন্যই কলকাতায় বিক্রি হওয়া ফ্ল্যাটের দাম এতটা বেড়েছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ফল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00