Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা পূর্ববর্তী টিকিট ব্যবস্থা চালু করতে এই সময়ে বন্ধ থাকবে রেলের PRS

আর স্পেশাল ট্রেন নয়, আগের মতোই স্বাভাবিক নম্বরে চলবে সমস্ত ট্রেন। এর জন্য প্রয়োজন রেলের টিকিটিং সিস্টেম পরিবর্তন করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকালে ভারতীয় রেল অল্প সংখ্যক স্পেশাল ট্রেন চালিয়ে পরিষেবা বজায় রেখেছিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। ফলে ধাপে ধাপে বাড়ছে ট্রেনের সংখ্যাও। তবুও বর্তমানে চলাচলকারী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনের আগে ‘স্পেশাল’ তকমা লেগে আছে। ফলে বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের। রেল সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই করোনাকালের আগের পরিস্থিতি ফিরতে চলেছে ভারতীয় রেলে। আর স্পেশাল ট্রেন নয়, আগের মতোই স্বাভাবিক নম্বরে চলবে সমস্ত ট্রেন। এর জন্য প্রয়োজন রেলের টিকিটিং সিস্টেম পরিবর্তন করা।

জানা যাচ্ছে, ১৪ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সাতদিন ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে টিকিট বিক্রি। পূর্ব রেল সূত্রের খবর, রবিবার অর্থাৎ আজ থেকে আগামী সাতদিন রাত সাড়ে এগারোটা থেকে ভোর ৫টা পর্যন্ত সমস্ত টিকিট বুকিং কাউন্টার বন্ধ থাকবে। এই সময় অনলাইনেও টিকিট টাকা যাবে না। রেল জানিয়েছে, মূলত স্পেশাল তকমা মুছে ফেলে পুরোনো নম্বর চালু করতেই সিস্টেম আপডেট করা হবে। এর জন্যই বন্ধ রাখা হবে সিস্টেম।

ফলে আগামী ৭ দিন রাতে ৬ ঘন্টার জন্য রেলের passenger Reservation System (prs) বন্ধ থাকবে। তবে রেলকর্তাদের দাবি, এই সময় কাউন্টার বন্ধ থাকলেও যাত্রীদের খুব একটা সমস্যা হবে না। কারণ রাতে ৪-৫ ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। এই সময়কালে টিকিট বিক্রি হয় না এমনিতেও। করোনা পূর্ববর্তী সময়ের ভাড়া ও ট্রেন নম্বর আপডেট করার জন্যই এই ব্যবস্থা নিল রেল।

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

মহিলা না পুরুষ, মাতৃভূমি লোকাল কার? এই নিয়ে বড় উপডেট দিল রেল

নয়া রুটের সূচনা দক্ষিণপূর্ব রেলের, এবার এক ট্রেনেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

ভারতীয় রেলে কী ভাবে এল শৌচাগার ? জানুন অজানা কাহিনি

যাত্রী সুবিধার জন্য নয়া অ্যাপ আনল ভারতীয় রেল, কী-কী পরিষেবা মিলবে জেনে নিন

সুখবর, গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে ৭২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

যাত্রীদের জন্য সুখবর! নবরাত্রির মরশুমে ১৫০টিরও বেশি স্টেশনে খাবারের ব্যবস্থা রেলের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00