Muhurat Trading: সাবধান! ২৪,৯০০-তে নীচে নামতে পারে নিফটি ৫০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দীপাবলি। আর সেই সময় শেয়ার বাজার বন্ধ থাকলেও কিছু সময়ের জন্য খোলা হয় শেয়ার বাজার। তখনই লেনদেন সেরে ফেলেন বহু বিনিয়োগকারীরা। তাকেই বলা হয় ‘মুহুরত ট্রেডিং’(  Muhurat Trading)। চলতি বছর এসময়ে লেনদেন করার আগে সাবধান হয়ে যান বিনিয়োগকারীরা।

বিশেষজ্ঞ কপিল শাহ জানিয়েছেন, ‘ মুহুরত ট্রেডিং’-এর (  Muhurat Trading) সময় ২৪,৯০০ পয়েন্টের নিচে নেমে যেতে পারে নিফটি ৫০।  কারণ তিনি জানান, ভারতীয় শেয়ার বাজারের প্রধান সূচক নিফটি  ৫০ (Nifty 50 ) আগামী দিনগুলিতে কিছুটা নামতে পারে। আর তার প্রভাব পড়বে দীপাবলির ‘ মুহুরত ট্রেডিং’  সময়টাতে। সেইজন্য বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত। পাশাপাশি   তাদের পোর্টফোলিও নিয়মিত নজর রাখা দরকার।

আরও পড়ুনঃ বিশেষ দিনের বিশেষ বিনিয়োগ, কেন ভারতে এত গুরুত্বপূর্ণ ‘মুহুরত ট্রেডিং’!

উল্লেখ্য, ভারতীয় বাজারের জন্য একটি ব্লকবাস্টার বছর হিসাবে আবির্ভূত হয়েছে সম্বত ২০৮০ ( Samvat 2080) , অর্থাৎ, ২০২৩-এর দীপাবলি থেকে ২০২৪-এর দীপাবলি। আর এই সময়কালে লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় বাজেট, তেলের দামের ওঠানামা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঘটেছে। শুধু তাই নয় ২০২৪ সালে ২৬ সেপ্টেম্বর নিফ্টি ৫০ ২৬,২১৬ পয়েন্টে পৌঁছে ইতিহাস গড়েছে। এই মাইলফলকের ফলে ভারতীয় বাজারের মূলধনীকরণ ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সেইজন্য বর্তমানে চতুর্থ বৃহত্তম বাজার   হিসাবে উঠে এসেছে ভারতের নাম।  তাই বিশেষজ্ঞরা আশাবাদী যে  চলতি বছর বিশ্ব অর্থনীতিতে ভালো প্রভাব ফেলতে চলেছে  সম্বত ২০৮১ (Samvat 2081) ।

Muhurat Trading: এক ঘন্টাতেই ৪ লক্ষ কোটি টাকা ‘লক্ষ্মীলাভ’ বিনিয়োগকারীদের

মুহুরত ট্রেডিংয়ে এই ১২টি স্টক কিনলে চরম লাভের মুখ দেখবেন

মুহুরত ট্রেডিংয়ের দিন আপনার ভাগ্য ফেরাবে এই ৬টি স্টক

বিশেষ দিনের বিশেষ বিনিয়োগ, কেন ভারতে এত গুরুত্বপূর্ণ ‘মুহুরত ট্রেডিং’!

চলতি বছরের দীপাবলিতে ‘মুহুরত ট্রেডিং’ কবে? জেনে নিন দিনক্ষণ

ইতিহাস গড়ে ৮০ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স

‘অব কি বার ৭৮ হাজার পার’, নয়া রেকর্ড গড়ল সেনসেক্স

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]