Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দামের বোঝা কমাতে এবার ওজন কমছে LPG সিলিন্ডারের!

কিন্তু সাধারণ মানুষের দাবি, যদি ওজন কিছুটা কমানো হয়, তাতে মাসে দুটি, বা দুই মাসে তিনটি গ্যাস সিলিন্ডার লাগবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: LPG সিলিন্ডার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মধ্যবিত্তদের উপর থেকে দামের বোঝা কমাতে এবার LPG সিলিন্ডারের ওজন কমানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। ব্যাপারটা ঠিক কী? কেন্দ্রের যুক্তি, এলপিজি সিলিন্ডার বেশ ভারী হওয়ার জন্য তা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বেগ পেতে হয়। তাই LPG সিলিন্ডারের কমানো হতে পারে। বিশেষজ্ঞদের যুক্তি, দাম কমাতে অপারগ কেন্দ্রীয় সরকার এভাবে সস্তার বিপণন করতে চাইছে।

তবে একাংশের মতে গ্যাস সিলিন্ডার হালকা হলে অনেক সুবিধা। বিশেষ করে লিফট-হীন ফ্ল্যাটবাড়িতে LPG সিলিন্ডার তোলা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আবার কারও দাবি, রান্নাঘরের মালিকানা যেমন সিংহভাগই মহিলাদের হাতেই থাকে তাই ১৪.২ কেজির LPG সিলিন্ডার নড়াচড়া করতেই সমস্যা হয় তাঁদের। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে এক প্রশ্নের উত্তরে এই বিষয়টি জানিয়েছেন। পেট্রলিয়াম মন্ত্রকের এক সূত্রে জানা যাচ্ছে, সিলিন্ডার প্রতি ৫ কেজি করে ওজন কমানো হতে পারে। সেক্ষেত্রে এককালীন দামও তুলনামূলক কমবে। কিন্তু সাধারণ মানুষের দাবি, যদি ওজন কিছুটা কমানো হয়, তাতে মাসে দুটি, বা দুই মাসে তিনটি গ্যাস সিলিন্ডার লাগবে।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের মোদির ভিক্ষা মাত্র ১০০টাকা

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা

গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে বিজেপি, টুইট মমতার

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে টুইট তৃণমূলের, তরজা দিলীপ-জয়প্রকাশের

‘আচ্ছে দিন’ আ গ্যায়া, গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

ফের বাড়ল গ্যাসের দাম, এক ধাক্কায় অনেকটাই

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

ফের অ্যাকাউন্টে ঢুকছে LPG-র ভর্তুকি, আপনি কীভাবে জানবেন?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00