Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাড়ল গ্যাসের দাম, এক ধাক্কায় অনেকটাই

১, ৩৯১ টাকা থেকে বেড়ে হল ১,৪৩৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বাড়ল গ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১, ৩৯১ টাকা থেকে বেড়ে হল ১,৪৩৯ টাকা। রবিবার সন্ধ্যা ছটা থেকে কার্যকর হবে। মূল্যবৃদ্ধির কারণ জানাতে গিয়ে বলা হয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গ্যাসের দাম বাড়াতে হয়েছে। মূল্যবৃদ্ধির খবর দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ১২ কেজিতে দাম বেড়েছে ৪৮ টাকা। আগের মাসে দাম বেড়েছিল ১৫১ টাকা।  

বেসরকারি খাতে প্রতি এলপিজির নতুন দাম ১১৯.৯৪ টা। এটাই সর্বোচ্চ খুচরো মূল্য। গত মাসের চেয়ে প্রতি কেজিতে দাম বেড়েছে তিন শতাংশ। সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বেড়ে হয়েছে ৬৭.০২টা। আগে দাম ছিল ৬৪.৭৮ টা। গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবার গ্যাসের দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

রবিবার সাংবাদিক সম্মেলনে মূল্যবৃদ্ধির কথা জানাতে গিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মহম্মদ আবদুল জলিল জানান, খুব তাড়াতাড়ি দাম কমবে, এমন আশ্বাস দেওয়া যাচ্ছে না। ভর্তুকি সংক্রান্ত প্রশ্নের জবাবে, এই বিষয়ে সরকার একমাত্র সিদ্ধান্ত নিতে পারে। তবে বেসরকারি এলপিজি খাতে এখনও পর্যন্ত সরকারি ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মূল্যবৃদ্ধির ফলে আমজনতার দুর্ভোগ আরও কিছুটা বাড়ল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

দাম বেড়ে কী হল, একবার দেখে নেওয়া যাক।

১২ কেজি ১৪৩৯ টা
সাড়ে ১২ কেজি ১৪৯৯ টা

১৫ কেজি ১৭৯৯ টা

১৬ কেজি ১৯১৯ টা

১৮ কেজি ২১৫৯ টা

২০ কেজি ২৩৯৯ টা

২২ কেজি ২৬৩৯ টা

২৫ কেজি ২৯৯৮ টা

৩০ কেজি ৩৫৯৮ টা

৩৩ কেজি ৩৯৫৮ টা

৩৫ কেজি ৪১৯৭ টা

৪৫ কেজি ৫, ৩৯৭ টা

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের মোদির ভিক্ষা মাত্র ১০০টাকা

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা

গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে বিজেপি, টুইট মমতার

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে টুইট তৃণমূলের, তরজা দিলীপ-জয়প্রকাশের

‘আচ্ছে দিন’ আ গ্যায়া, গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

দামের বোঝা কমাতে এবার ওজন কমছে LPG সিলিন্ডারের!

ফের অ্যাকাউন্টে ঢুকছে LPG-র ভর্তুকি, আপনি কীভাবে জানবেন?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00