Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের অ্যাকাউন্টে ঢুকছে LPG-র ভর্তুকি, আপনি কীভাবে জানবেন?

এখন ঘরে বসে সহজেই যে কেউ অ্যাকাউন্টে ভর্তুকি (LPG Subsidy) চেক করতে পারেন। দেখে নিন পদ্ধতি...

Share:

নিজস্ব প্রতিনিধি: LPG সিলিন্ডারে ফের মিলছে ভর্তুকি। ফের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা। এই ভর্তুকির টাকা আপনি পাচ্ছেন কিনা বুঝতে পারছেন না? আসুন জেনে নেওয়া যাক কিছু সহজ পদ্ধতি। আসলে অনেকেই নানা ধরনের অভিযোগ করেছেন এই ভর্তুকি নিয়ে। আগে একাধিক গ্রাহক অভিযোগ জানাচ্ছিলেন, তাঁরা ভর্তুকি পাচ্ছেন না। কিন্তু কেন্দ্রের দাবি, ফের LPG-র ভর্তুকি দেওয়া শুরু হয়েছে। তবে এখানেও তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, কেন্দ্রীয় সরকারের দাবি, LPG গ্যাস গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু ৭৯.২৬ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কিন্তু একেকজনের অভিযোগ, তাঁরা ভিন্ন ভিন্ন টাকা ভর্তুকি বাবদ পাচ্ছেন। কেউ বলছেন, ৭৯.২৬ টাকা ভর্তুকি পাচ্ছেন, আবার কেউ বলছেন ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা পাচ্ছেন। আপনি কত পেলেন?

এখন ঘরে বসে সহজেই যে কেউ অ্যাকাউন্টে ভর্তুকি (LPG Subsidy) চেক করতে পারেন। দেখে নিন পদ্ধতি…

প্রথমে www.mylpg.in- এই ওয়েবসাইটটি খুলুন। এরপর স্ক্রিনের ডান পাশে আপনার গ্যাস কোম্পানির গ্যাস সিলিন্ডারের ছবি দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। তবেই খুলে যাবে আপনার নেওয়া কোম্পানির ওয়েবসাইট।

এখানে উপরের ডানদিকে সাইন-ইন এবং নিউ ইউজার অপশন থাকবে। যদি আপনার আগে থেকেই রেজিস্ট্রেশন থাকে তবে ইউজার আইডি-পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলুন। না থাকলে নিউ ইউজার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

এবার আরও একটি উইন্ডো খুলবে, তার ডানদিকে সিলিন্ডার বুকিং হিস্ট্রি-তে ক্লিক করুন। সেখানেই কোন সিলিন্ডারে কত ভর্তুকি দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে সে সম্পর্কে সমস্ত তথ্য লেখা থাকবে। তবে ভর্তুকির টাকা না ঢুকলে অভিযোগও দায়ের করতে পারেন ফিডব্যাক অপশনে ক্লিক করে।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের মোদির ভিক্ষা মাত্র ১০০টাকা

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা

গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে বিজেপি, টুইট মমতার

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে টুইট তৃণমূলের, তরজা দিলীপ-জয়প্রকাশের

‘আচ্ছে দিন’ আ গ্যায়া, গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

ফের বাড়ল গ্যাসের দাম, এক ধাক্কায় অনেকটাই

বছরের শুরুতেই বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম!

দামের বোঝা কমাতে এবার ওজন কমছে LPG সিলিন্ডারের!

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00