Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে বিজেপি, টুইট মমতার

বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এতকিছুর পরও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে। টুইট ক্ষুব্ধ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার মাঝরাতে চুপিসাড়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে মোদি সরকার(Modi Government)। শনিবার সকালে খাস কলকাতায় রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে, গৃহস্থের ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২কেজির সিলিন্ডারের, হয়েছে ১০২৬টাকা। অর্থাৎ কলকাতার বাজারে রান্নার গ্যাসের সিলিন্ডার(LPG Cylinder) প্রতি দাম হাজার টাকা ছাড়িয়ে গেল। আর তার জেরে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের হেঁসেলে রান্না চড়াই যে আরও মহার্ঘ্য হয়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। রান্নার গ্যাসের এই আকাশছোঁয়া দামের জেরে এবার নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্ত ও  মধ্যবিত্ত পরিবারগুলির জীবনে। এই অবস্থায় মোদি সরকারকে টুইট(Tweet) বাণে বিদ্ধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একহাত নিয়েছেন। লক্ষ্যণীয় ভাবে এদিন মুখ্যমন্ত্রী শুধু যে মোদি সরকার বা বিজেপিকে(BJP) আক্রমণ শানিয়েছেন তাই নয়, একশ্রেনীর সংবাদমাধ্যমের নীরাবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে লেখেন, ‘দেশের জনগণকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন। বারবার করে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রয়োজনীয় সামগ্রীর দাম উত্তরোত্তর বেড়ে চলেছে। বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এতকিছুর পরও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে।’ কলকাতায় এতদিন গৃহস্থের ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি’র সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা। কিন্তু এখন সেটাই বিকোচ্ছে ১০২৬ টাকায়। একটা সময় রান্নার গ্যাসের ওপর আমজনতা পেতেন ভর্তুকি। তাতে বাজারে রান্নার গ্যাসের দাম বাড়লেও গৃহস্থের হেঁশেলে চট করে গনগনে আঁচ পড়ত না। কিন্তু এখন না মেলে সেই ভর্তুলি না মেলে দাম কমানোর আশ্বাস। দাম বাড়াটাই যেন এই দেশের স্বভাবসিদ্ধ অঙ্গ হয়ে গিয়েছে, বিশেষ করে মোদি জমানায়। প্রাক মোদি যুগে রান্নার গ্যাসের পিছনে যে সরকারি ভর্তুকি মিলত সেটাই এখন বিজেপি নেতারা ‘কেন্দ্রে কাছে আমজনতার ভিক্ষার আর্জি’ হিসাবে দেখাছেন। এর থেকে নির্লজ্জ বেহায়াগিরি কীই বা আর থাকতে পারে!

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00