OnePlus 13 R ফোনের সঙ্গে OnePlus 13s মিল-অমিল, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে ফোনের ব্যবহার সর্বত্র। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোনই নিত্যসঙ্গী। কয়েকঘণ্টা ফোন ছাড়া থাকা কল্পনাতীত। পাশাপাশ প্রতি মুহুর্তে সব ফোনে সংস্থাই নিজেদের উন্নত করার প্রতিযোগিতায় নেমেছে। নিত্য নতুন ফিচার যুক্ত করে বিশ্বকে তাক লাগাচ্ছে সংস্থাগুলো।

অ্যাপল, স্যামসাং, সনি, অপো, ভিভোর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ওয়ানপ্লাসও। নিজের সিরিজের ফোনেই নতুন নতুন ফিচার যোগ করছে ওয়ান প্লাস। OnePlus 13 Series এর তৃতীয় স্মার্টফোন OnePlus 13s ভারতে লঞ্চ করেছে। OnePlus 13 R-র তুলনায় কতটা আলাদা এই OnePlus 13s? ফিচার থেকে দাম, কোথায় রয়েছে পরিবর্তন। OnePlus 13s ফোনের দাম ওয়ানপ্লাস ১৩ থেকে কম এবং OnePlus 13R থেকে বেশি। OnePlus 13R ফোনের ১৬ জিবি RAM ভ্যারিয়্যান্টের দামেই পাওয়া যাচ্ছে OnePlus 13s। তবে এই দামে OnePlus 13s ফোনের ১২ জিবি RAM ভ্যারিয়্যান্টে বিক্রি হবে। এক নজরে দেখে নিন, OnePlus 13s এবং OnePlus 13R ফোনের পার্থক্য।

OnePlus 13s ফোনটি দুটি স্টোরেজ সিস্টেমে কেনা যাবে। ওয়ানপ্লাস ১৩এস ফোনের ২৫৬ জিবি মডেলের দাম ৫৪,৯৯৯ টাকা। পাশাপাশি ৫১২ জিবি স্টোরেজ মডেলটির দাম ৫৯,৯৯৯ টাকা। অন্যদিকে, OnePlus 13R ভারতে দুটি ভ্যারিয়্যান্টে বিক্রি হয়। OnePlus 13R ফোনের ১২ জিবি RAM মডেলের দাম ৪২,৯৯৯ টাকা এবং ১৬ জিবি RAM মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে ফোনের ১৬ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ মডেল ৪৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

দুটি ফোনের ডিজাইনেও তফাৎ রয়েছে। OnePlus 13s ফোনে আল্ট্রা-থিন সাইড বেজল রয়েছে। এই ফোনের বাদিকের ফ্রেমে কাস্টমাইজেবল প্লাস-কি দেওয়া হয়েছে। এটি থেকে আলর্ট স্লাইডার সহ ফোনের একাধিক ফিচার ব্যবহার করা যাবে। অন্যদিকে,  OnePlus 13R ফোনে গ্লাস মেটেরিয়াল দেওয়া। রয়েছে এলিউমিনিয়াম এর ফ্রেম। ফোনের ডান দিকে পাওয়ার বোতাম এবং ভলিউম বটন দেওয়া রয়েছে।

ডিসপ্লের ক্ষেত্রে OnePlus 13s  ৫জি ফোনে ২৬৪০×১২১৬ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৩২-ইঞ্চির ফুল এইচডি এবং ১.৫কে-র স্ক্রিন পাওয়া যাচ্ছে। অন্যদিকে, OnePlus 13R ফোনে ২৭৮০×১২৬৪ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি এবং ডিসপ্লে দেওয়া। ব্রাইটনেস সাপোর্ট অত্যন্ত ভালো।

OnePlus 13s ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite অক্টা-কোর চিপসেটে কাজ করে। OnePlus 13R ৫জি স্মার্টফোন কোয়ালকম Snapdragon 8 Gen 3 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে OnePlus 13s ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাশাপাশি, OnePlus 13R স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল LYT700 OIS সেন্সর। সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স দেওয়া রয়েছে। দুটি স্মার্টফোন ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

বাম্পার অফার! স্মার্টফোনের দামের থেকেও সস্তায় স্মার্টটিভি, কত দামে কিনতে পারবেন?

কাউন্ট ডাউন! আসছে Samsung Galaxy F17 5G স্মার্টফোন, দাম ও ফিচার জেনে নিন

6000mAh ব্যাটারি সহ Realme 5G ওয়াটারপ্রুফ ফোনের দাম ১৪ হাজারের কম, কোথায় পাবেন?

5000mAh ব্যাটারি ও দারুণ ফিচার নিয়ে বাজারে itel ZENO 20, কত দাম?

6500mAh ব্যাটারি, 90w ফাস্ট চার্জিং নিয়ে বাজারে আসছে Vivo T4 Pro, কত দাম?

7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, AI ফিচার নিয়ে বাজারে নতুন ফোন আনল Redmi

বুধে বাজারে আসছে Pixel 10, কত দাম, কোথায় পাওয়া যাবে?

Samsung 5G ফোনে দেদার ছাড়! কোথায় পাবেন ২০ হাজারের নিচে Samsung Galaxy F55 5G?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]