নিজস্ব প্রতিনিধি: দেশের ইলেক্ট্রনিক্স উৎপাদন খাতের জন্য এক বড় সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় বাজেটে মোবাইল ফোন, চার্জার ও কিছু উপকরণের উপরের মূল শুল্ক (কাস্টমস ডিউটি) কমানো হয়েছে। শিল্প মহলের দীর্ঘদিনের দাবি মেনেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এর আগে ভারতে বিক্রি হওয়া আমদানি করা স্মার্টফোনের উপর 18% GST এবং 22% কাস্টমস ডিউটি ধরা হত। এর মধ্যে 20% মূল ডিউটি ও 2% সারচার্জ ছিল। এবার মূল কাস্টমস ডিউটির উপর 10% সারচার্জ অব্যাহত থাকলেও মোট কাস্টমস ডিউটি কমিয়ে 16.5% করা হয়েছে (মূল 15% ও সারচার্জ 1.5%)। ভারতে তৈরি ফোনের ক্ষেত্রে শুধু 18% GST-ই লাগু হবে।
এই সিদ্ধান্তের পর প্রভাব পড়েছে iPhone-এ। দাম কমাল iPhone! বেস মডেল বা অর্থাৎ Pro নয় এমন iPhone-এর দাম তেমন কমেনি, মাত্র 300 টাকা কমেছে। কিন্তু High-end Pro মডেলের দাম 6000 টাকা পর্যন্ত কমেছে। Apple তাদের ওয়েবসাইটে নতুন দাম আপডেট করে দিয়েছে।
iPhone 15 Pro ও iPhone 15 Pro max-এর দাম সবচেয়ে বেশি কমেছে, প্রায় 6000 টাকা পর্যন্ত। অন্যদিকে iPhone 15 ও iPhone 15 Plus-এর দাম কিছুটা কমেছে।
সস্তা মডেল হিসেবে পরিচিত iPhone SE-র দাম এবার 47,600 টাকা হল, আগে ছিল 49,900 টাকা। iPhone 13-এর দাম এখন 59,600 টাকা, আর iPhone 14-এর দাম 69,600 টাকা।
এই দাম কমানোর ফলে ভারতীয় বাজারে iPhone কিছুটা সাধ্যের মধ্যে এলো ক্রেতাদের। ফলে বিক্রি বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। নতুন মডেলের দিকেও মানুষের আকর্ষণ বাড়তে পারে।
এক নজরে দেখে নিন ভারতে জনপ্রিয় iPhone -এর নতুন দাম:
| iPhone 15 | iPhone 15 Plus |
| • 128GB: Rs 79,600
• 256GB: Rs 89,600 • 512GB: Rs 1,09,600 |
• 128GB: Rs 89,600
• 256GB: Rs 99,600 • 512GB: Rs 1,19,600 |
| iPhone 15 Pro | iPhone 15 Pro Max |
| • 128GB: Rs 1,29,800
• 256GB: Rs 1,39,800 • 512GB: Rs 1,59,700 • 1TB: Rs 1,79,400 |
• 256GB: Rs 1,54,000
• 512GB: Rs 1,73,900 • 1TB: Rs 1,93,500 |
| iPhone 14 | |
| • 128GB: Rs 69,600
• 256GB: Rs 79,600 • 512GB: Rs 99,600 |