নিজস্ব প্রতিনিধিঃ গাড়ি নিয়ে কটূক্তি করতে করতে পিছু ধাওয়া মদ্যপ যুবকরা । আর তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে চলে যায় গাড়ি। তাতেই ঘটল মর্মান্তিক পরিণতি। গাড়ি উল্টে মৃত্যু হয়েছে চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। আহত গাড়িতে থাকা সহযাত্রীরাও। এমনই ঘটনার সাক্ষী থাকল পানাগড় ।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি চার চাকা গাড়িতে করে চালক সহ ৫জন চন্দন নগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়ির মধ্যে এক যুবতী সহ চার আরোহী ছিলেন। বুদবুদ থানা এলাকার একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন। সুতন্দ্রাদের গাড়ির পিছনেই থাকা অভিযুক্তদের গাড়ি থেকে লাগাতার উড়ে আসছিল কটূক্তি। তাতেই ঘটে বিপত্তি । নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মারে গাড়িটি উল্টে যায়। এরফ্লে ঘটনাস্থলে প্রাণ হারাল তরুণী । সেইসঙ্গে জখম হয়েছেন গাড়িতে থাকা বাকি চারজন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। মত্ত যুবকদের গাড়ি এবং সুতন্দ্রার গাড়ি আটক করা হয়েছে । তবে এখন পর্যন্ত অভিযুক্তরা পলাতক। অভিযোগ উঠেছে, অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন । কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে পিছন থেকে কটূক্তি করতে থাকেন। আর তাতেই ঘটে মর্মান্তিক ঘটনা । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।