স্ত্রীর মৃত দেহের পাশে হাত- পা বাঁধা অবস্থায় পড়ে স্বামী, ছড়িয়েছে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার ধারে পড়ে রয়েছে যুবতীর দেহ। আর  তাঁর পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে যুবকের দেহ। এমনই হাড়হিম করা ঘটনা ঘটল বীরভূম জেলার মহম্মদ বাজার থানা এলাকায়। মঙ্গলবার রাতে  সালুকা গ্রামের বাসিন্দারা দেখেন রাস্তায় একধারে যুবতীর নিথর দেহ আর অন্যদিকে হাত- পা বাঁধা অবস্থায়  পড়ে র‍য়েছে  যুবক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

পুলিশ সূত্রে খবর,  নিহত মহিলা হলেন ২০ বছরের সুচিত্রা বাগদি। আর জখম ব্যক্তি হলেন বছর ২২-এর সন্দীপ দাস । তাঁরা দুজনেই স্বামী – স্ত্রী । স্থানীয়রাই প্রথম তাদেরকে রাস্তায় ধারে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে । তাঁরা এসে ওই যুবতীর দেহ উদ্ধার করে এবং স্বামীকে ভর্তি করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে । বর্তমানে  সেখানেই চলছে সন্দীপের চিকিৎসা ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে  দিন চারেক আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন সন্দীপ। মঙ্গলবার রাতে সেখান থেকেই বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। আর তখনই  বেশ কয়েকজন দুষ্কৃতী বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। এইসময়  ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা সুচিত্রাকে  খুন করে সন্দীপকে হাত – পা বেঁধে রেখে পালিয়ে যায় । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা । তবে এখন পর্যন্ত কাউকে   গ্রেফতার করেনি পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]